ব্রুকলিন ব্রিজ

ব্রুকলিন ব্রিজ

অ্যাডমিনঅ্যাডমিন
১ ভিউ
0.0(০ রিভিউ)

দেশ

যুক্তরাষ্ট্র

রেটিং

0.0 (০)

ক্যাটাগরি

ভ্রমণ

সংক্ষিপ্ত বিবরণ

ঊনবিংশ শতাব্দীর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন ব্রুকলিন ব্রিজ। নিউ ইয়র্কে অবস্থিত এই সেতুটি শহরটির সবচেয়ে জনপ্রিয় স্থাপনাগুলোর একটি। ১৮৬৯ সালে শুরু হয়ে মোট ১৪ বছর লেগেছিল এর নির্মাণকাজ শেষ করতে। ইস্ট নদীর ওপর নির্মিত ব্রিজটি ম্যানহাটন ও ব্রুকলিনকে যুক্ত করেছে। ব্রুকলিন ব্রিজ মূলত একটি ঝুলন্ত সেতু। দু’টি বিশালাকার টাওয়ার অসংখ্য ক্যাবল দিয়ে ধরে রেখেছে পুরো সেতুটিকে। টাওয়ার দু’টির মাঝের দূরত্ব ৪৮৬ মিটার (১৫৯৫.৫ ফুট)। আর সব মিলিয়ে সেতুটি ১.৮ কিলোমিটার (৫৯৮৯ ফুট) দীর্ঘ। বড় টাওয়ারটির উচ্চতা ৮৪ মিটার (২৭৬ ফুট)। এর উপরের অংশটি গোথিক শৈলীতে নির্মিত।

গ্যালারি

(৩টি ছবি)
Gallery 1Gallery 2Gallery 3

ট্যাগস

#bridge #brooklyn #new york #usa