অচিন গাছ
ঐতিহাসিক স্থান

অচিন গাছ

কুড়িগ্রাম, রংপুর
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কালের সাক্ষী হিসেবে দাড়িয়ে আছে বিশাল আকৃতির এক অচিন গাছ (Achin Tree)। রহস্যকেন্দ্রিক গাছটির বয়স আনুমানিক ৫শ বছরের অধিক হলেও সবাই নিজেদের বাপ দাদাদের কাছ থেকে গাছ সম্পর্কে বিভিন্ন কাহিনী শুনেছেন। স্থানীয়রা পৌরনিক কাহিনী ছাড়া এই গাছটির জন্ম বৃত্তান্ত বা পরিচয় এসব কিছুই বলতে পারে না। বিশেষজ্ঞদের মতে, এই গাছটি পাকুর প্রজাতির। কথিত আছে, ভারতের আসাম রাজ্যের কামরূপ-কামাখ্যা হতে আগত একদল জাদুঘর চোখের পলকে এই অচিন গাছটি এখানে লাগিয়েছিলেন। আর গাছটির নাম কেউ না জানার কারণে স্থানীয়রা একে “অচিন গাছ” হিসেবে নামকরণ করে। আবার অনেকের মতে, এক পীর সুদূর পশ্চিম দিক থেকে অপরিচিত এই গাছের চারা এনে রোপণ করেছিল। সেই কারণে এটি অচিন গাছ হিসেবেই পরিচয় লাভ করে। এমন রহস্যের কারণে অচিন গাছকে ঘিরে কৌতূহলী মানুষের আগ্রহের কমতি নেই।

দ্রুত তথ্য

ঠিকানা

কুড়িগ্রাম, রংপুর

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র