আদমজী জুট মিল
ঐতিহাসিক স্থান

আদমজী জুট মিল

নারায়ণগঞ্জ, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ায় অবস্থিত আদমজী জুট মিল (Adamjee Jute Mills) একসময় পূর্ব পাকিস্থানের ২য় বৃহত্তম পাট কল হিসেবে পরিচিত ছিল। অতীতে এই পাটকলকে প্রাচ্যের ডান্ডিও বলা হত। ১৯৫০ সালে তৎকালীন পাকিস্থানের ধনাঢ্য আদমজী পরিবারের তিন ভাইয়ের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় ২৯৭ একর জায়গা জুড়ে আদমজী জুট মিলস প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পরের বছর অর্থাৎ ১৯৫১ সালের ১২ ডিসেম্বর ১৭০০ হেসিয়ান ও ১০০০ সেকিং লুম দিয়ে পাটকলটি বানিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। পরবর্তীতে আদমজী জুট মিলস লিমিটেড শেয়ার ছেড়ে দেওয়ার পর এখানে প্রায় ৩,৩০০ টি তাঁতকল বসানো হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

নারায়ণগঞ্জ, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র