আস্-সালাম জামে মসজিদ – লক্ষীপুর
ঐতিহাসিক স্থান

আস্-সালাম জামে মসজিদ – লক্ষীপুর

লক্ষ্মীপুর, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

আস-সালাম জামে মসজিদ (As-Salam Jame Mosque) লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদটি রহিমা-মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট জনহিতকর কাজ হিসেবে এটি তৈরি করার উদ্যোগ নেয়। ট্রাস্টের কর্ণধার অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন বলেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটির নির্মাণ কাজ ২০১৭ সালে ডিসেম্বর মাসে শুরু হয়ে ২০২১ সালে শেষ হয়। বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর্কি গ্রাউন্ড লিমিটেডের পরিচালক নবি নেওয়াজ খান সামিন ও তার সহযোগীগণ এই মসজিদের নকশা প্রণয়ন করেন। পুরো মসজিদে একসঙ্গে প্রায় ২,০০০ মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবেও ব্যবহার করা হয় আস-সালাম জামে মসজিদ।

দ্রুত তথ্য

ঠিকানা

লক্ষ্মীপুর, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র