আউলিয়াপুর নীলকুঠি
ঐতিহাসিক স্থান

আউলিয়াপুর নীলকুঠি

মাদারীপুর, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের সাক্ষী আউলিয়াপুর নীলকুঠি (Auliapur Nilkuthi) মাদারীপুর অঞ্চলের মানুষের কাছে ডানলপ সাহেবের নীলকুঠি (Madaripur Dunlop Nilkuthi) নামেও পরিচিত। আউলিয়াপুর নীলকুঠি যেন বর্তমানেও গরীব চাষীদের উপর ব্রিটিশ নীলকরদের শোষন এবং তৎকালীন সময়কে বহন করে চলেছে। আউলিয়াপুর নীলকুঠিরটি ছিলারচর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে অবস্থিত। মাদারীপুর জেলা শহর হতে এই নীলকুঠিরের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। পীর-আউলিয়ার পদস্পর্শে ধন্য আউলিয়াপুরের খ্যাতিমান আউলিয়া হযরত শাহ সুফী খাজা ইউসুফ শাহ আহসানের দরগা শরীফের পাশেই রয়েছে নীলকুঠিটি। ১২ কক্ষ বিশিষ্ট আউলিয়াপুর নীলকুঠিরের মাঝামাঝি রয়েছে চুল্লি এবং প্রায় ৪০ ফুট উঁচু চিমনি। যদিও বর্তমানে প্রায় নিশ্চিহ্ন নীলকুঠিরের জমিও বিভিন্নভাবে বেহাত হয়ে গেছে।

দ্রুত তথ্য

ঠিকানা

মাদারীপুর, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র