বালাপুর জমিদার বাড়ি
ঐতিহাসিক স্থান

বালাপুর জমিদার বাড়ি

নরসিংদী, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

বালাপুর জমিদার বাড়ি (Balapur Zamindar Bari) রাজধানী ঢাকার কাছে একদিনের ভ্রমণের জন্য চমৎকার একটি দর্শনীয় স্থান। নরসিংদী সদরের পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে ঐতিহ্যবাহী বালাপুর জমিদার বাড়িটি অবস্থিত। মেঘনা নদীর তীরে প্রায় ৩২০ বিঘা জমির ওপর জমিদার নবীন চন্দ্র সাহা দৃষ্টিনন্দন কারুকার্যমন্ডিত জমিদার বাড়িটি তৈরি করেন। বিলাসবহুল বালাপুর জমিদার বাড়িতে ১০৩ টি মোজাইক করা, দরজা-জানালায় ফুল লতাপাতা নকশা করা সুসজ্জিত কক্ষ ছিল। প্রধান ভবনের পূর্বে তিনতলা, উত্তরে একতলা, দক্ষিণে দ্বিতীয় তলা এবং পশ্চিমে একটি বিশাল প্রবেশদ্বার সহ একটি দ্বিতীয়তলা বিশিষ্ট ভবন রয়েছে। প্রতিটি ভবনে মনোমুগ্ধকর কারুকার্য দেখতে পাওয়া যায়।

দ্রুত তথ্য

ঠিকানা

নরসিংদী, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র