বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী
পার্ক ও উদ্যান

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী

কুমিল্লা, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

কুমিল্লা জেলা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বা বার্ড (Bangladesh Academy for Rural Development, BARD) একটি স্বায়ত্ত্বশাসিত গবেষণা ও প্রশিক্ষণ একাডেমী। ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের লক্ষ্যে তৎকালীন সরকার কর্তৃক পাকিস্থান গ্রাম উন্নয়ন একাডেমি নামে যাত্রা শুরু হয়। পরবর্তীতে পল্লী গবেষক ড. আখতার হামিদ খান বার্ড নামকরণ করেন। প্রায় ১৫৬ একর ছায়া সুনিবিড় প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর অবস্থান। বিভিন্ন ধরনের গাছ-গাছালি ও ফুলের বাগান রয়েছে একাডেমীর চারপাশে। এছাড়া বার্ডের বিশাল কমপ্লেক্সের মধ্যে রয়েছে পাঁচটি হোস্টেল, চারটি কনফারেন্স রুম, মসজিদ, লাইব্রেরী, হেলথ ক্লিনিক, স্পোর্টস কমপ্লেক্স, দুইটি ক্যাফেটেরিয়া ও একটি প্রাইমারী স্কুল। স্বায়ত্ত্বশাসিত এই প্রতিষ্ঠানে বর্তমানে বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন হয়ে থাকে। আর বিশেষ অনুমতি সাপেক্ষে এখানে পিকনিক আয়োজনের যাবতীয় সু-ব্যবস্থা রয়েছে।

দ্রুত তথ্য

ঠিকানা

কুমিল্লা, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র