বার্গি লেক ভ্যালি (Bargee Lake Valley) রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই রোডে অবস্থিত। পাহাড়ের বিলুপ্ত একটি ঐতিহ্যবাহী পাখির নামে পর্যটনকেন্দ্রটির নামকরণ করা হয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলা থেকে বার্গি লেক ভ্যালি মাত্র ৯ কিলোমিটার দূরে। বার্গি লেক ভ্যালি রাঙ্গামাটির একটি জনপ্রিয় ইকো-রিসোর্ট এবং পর্যটন স্পট। এখানে পর্যটকেরা নয়নাভিরাম সবুজ প্রাকৃতিক দৃশ্য ও কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করে থাকে। পর্যটকদের জন্য এখানে ক্যাম্পিং ও কায়াকিং করার সুবিধা রয়েছে। এছারা রিসোর্টে রয়েছে রাত্রিযাপনের জন্য উন্নত কটেজ, হাউজবোট ও ক্যাম্পিং করার বেবস্থা। ভিন্নরকম অভিজ্ঞতা নিতে চাইলে থাকতে পারবেন তাঁবুতে। আপনি যদি পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে চান তাহলে বার্গি লেক হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য।
বার্গি লেক ভ্যালি কীভাবে যাবেন
ঢাকার সায়েদাবাদ কিংবা কমলাপুর থেকে বিভিন্ন মানের বাসে করে সরাসরি রাঙ্গামাটি যাওয়া যায়। বাস ভাড়া লাগবে নন এসি ৭০০-৯০০ টাকা, এসি বাস ১,১০০-১,৮০০ টাকা। ঢাকা থেকে বাসে যেতে সাধারণত ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে।
চট্টগ্রাম থেকেও কাপ্তাই যেতে পারেন। অক্সিজেন মোড় থেকে রাঙ্গামাটি যাবার বাস পাওয়া যায়। সময় লাগবে ২ ঘন্টার মত। ঢাকা থেকে ট্রেনে চট্রগ্রাম এসে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকেও বার্গি লেক ভ্যালি যেতে পারবেন।
কোথায় থাকবেন
বার্গি লেক ভ্যালিতে থাকার জন্য রয়েছে আকর্ষণীয় নামের বিভিন্ন কটেজ। ফুরোমন, আলুটিলা, চিম্বুক, চেঙ্গি, মাইনি, মাধবীলতা, কৃষ্ণচুড়া, অপরাজিতা, শিউলিচাপা ও পদ্মা নামের ১০টি কটেজ রয়েছে। বার্গি লেক ভ্যালির প্রতিটি কটেজেই রয়েছে এসি, টিভি, ফ্রিজ, গিজার ও সুবিশাল বারান্দা। এই কটেজগুলোতে থাকতে খরচ হবে ৬,০০০ টাকা থেকে ১৪,০০০ টাকা পর্যন্ত, এর মধ্যে সকালের নাস্তা ও ৩০ মিনিট কায়াকিং ফ্রিতে পেয়ে যাবেন। তবে উল্লেখিত ভাড়ার উপর প্রায় সবসময়ই ডিসকাউন্ট অফার দিয়ে থাকে কর্তৃপক্ষ।
যোগাযোগ বার্গি লেক ভ্যালি মানিকছড়ি মুখ, বোরাদম, আসামবস্তি -কাপ্তাই রোড, রাঙ্গামাটি মোবাইলঃ 01602064908, 01609103715 Facebook Page
কোথায় খাবেন
বার্গি লেক ভ্যালিতে খাওয়ার জন্য রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট। এখানে স্থানীয় ও বাংলা খাবারের পাশাপাশি জনপ্রিয় সব খাবার পেয়ে যাবেন।