বার শিবালয় মন্দির
প্রত্নতাত্ত্বিক স্থান

বার শিবালয় মন্দির

জয়পুরহাট, রাজশাহী
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

জয়পুরহাট জেলা সদর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে যমুনা নদীর তীরবর্তী বেল-আমলা গ্রামে বার শিবালয় মন্দির (Baro Shibaloy Temple/12 Sib Temple’s) অবস্থিত। বারো শিবালয় মন্দির নির্মাণের সঠিক ইতিহাস সম্পর্কে জানা না গেলেও মন্দিরের দেয়াল চিত্র, নকশা করা ইট এবং কারুকার্যময় পোড়ামাটির ফলকের ব্যবহার শৈলী দেখে অনুমান করা হয় এটি সেন যুগে নির্মিত একটি স্থাপনা। আর রাজা বল্লাল সেনের শিবের প্রতি বিশেষ দূর্বলতা থাকার কারণে তাকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা মনে করা হয়। ১২ টি শিব মন্দিরের প্রতিটির অভ্যন্তরে আছে গণেশের চিত্র, নম শিবায় ও শ্রী গণেশায় দেবায় নম, বিভিন্ন দেব-দেবীর কাহিনী চিত্র এবং রামলক্ষণ-সীতা, হনুমান ও মা কালীর প্রতিমা। আর মন্দির আঙ্গিনার মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি। তবে বার শিবালয় মন্দিরের ১২টি শৃঙ্গ বা আলয় দেখে আগত ভক্তরা সবচেয়ে বেশি পুলকিত হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

জয়পুরহাট, রাজশাহী

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র