পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা অবস্থিত ভান্ডারিয়া শিশু পার্ক (Bhandaria Shishu Park) একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। সব বয়সী দর্শনার্থীদের বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ভান্ডারিয়া শিশু পার্কে আছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি।
প্রায় ৩.৩৮ একর আয়তনের ভান্ডারিয়া শিশু পার্কে রয়েছে নানা প্রজাতির অসংখ্য গাছপালা ও ফুলের বাগান। সবুজে ঢাকা এই পার্কটি অতি অল্প সময়ে পিরোজপুর জেলার একটি অত্যাধুনিক শিশু পার্ক হিসাবে সর্বত্র পরিচিতি পেয়েছে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক এবং নৌপথে সহজেই পিরোজপুর (Pirojpur) যাওয়া যায়। ঢাকার গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনের বাস নিয়মিতভাবে সকাল ও রাতে পিরোজপুরের পথে যাত্রা করে। এদের মধ্যে ওয়েলকাম এক্সপ্রেস, পালকী এক্সপ্রেস, ফাল্গুনী পরিবহন, ইমাদ পরিবহন, কমফোর্ট লাইন ও দোলা পরিবহন এর এসি/নন-এসি বাসের ভাড়া ৬৫০-৮৫০ টাকা।
নদী পথেও পিরোজপুর যাওয়ার সুযোগ রয়েছে। রাজধানী ঢাকার সদরঘাট নদীবন্দর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় লঞ্চ রাজদূত/পারাবত এবং রাত ৯ টায় স্টীমার অস্ট্রি্চ সদর ঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৫ থেকে ২০ টাকা রিক্সা ভাড়ায় মাত্র ১.৫ কিলোমিটার দূরে ভান্ডারিয়া থানার সামনে অবস্থিত শিশু পার্কে যেতে পারবেন।
কোথায় থাকবেন
পিরোজপুর জেলায় রাত্রি যাপনের জন্য মোটামুটি মানের বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল রিল্যাক্স ( 0461-62807 ), হোটেল রজনী ( 01712-562241 ), হোটেল অবকাশ ( 0461-62333 ), হোটেল ডালাস ( 0461-62855 ), হোটেল আল গালিভ (মিয়ারহাট বন্দর, নেছারাবাদ), হোটেল সিনথিয়া ( 0461-63262 ), হোটেল আল মদীনা ( 01712-519009 ), হোটেল শাহ নেওয়াজ (ইন্দেরহাট বন্দর) উল্লেখযোগ্য।