বিজয় সিংহ দীঘি
ঐতিহাসিক স্থান

বিজয় সিংহ দীঘি

ফেনী, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি ঐতিহ্যবাহী বিজয় সিংহ দীঘি (Bijoy Singh Dighi) দেখতে হলে ফেনী শহরের ২ কিলোমিটার পশ্চিমে বিজয় সিংহ গ্রামে যেতে হবে। ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন এই দীঘির আয়তন প্রায় ৩৭.৫৭ একর। উঁচু পাড় এবং সবুজ বৃক্ষ ঘেরা দিঘীটি এখানকার প্রাকৃতিক পরিবেশে যোগ করেছে বিশেষ বৈশিষ্ট। বিজয় সিংহ দিঘী দেখার জন্য বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের পদচারনায় বিজয় সিংহ দিঘীর চারপাশ মুখরিত হয়ে উঠে। বিকেল বেলায় শান্ত সুন্দর প্রকৃতির সান্নিধ্য পেতে চাইলে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন শুদ্ধ জল ও বাতাসের এই মিলনস্থলে।

দ্রুত তথ্য

ঠিকানা

ফেনী, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র