বার্ড পার্ক এন্ড ইকোভিলেজ (Bird Park & Eco Village) সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার আজমেরু গ্রামে অবস্থিত। শহরের কোলাহল থেকে দূরে আজমেরু গ্রামের সবুজ পরিবেশে গড়ে উঠেছে এই পার্ক। পার্কের ভেতরে পা রাখলেই আপনার মন ভরে যাবে পাখির কিচিরমিচির শব্দে। চারপাশে সবুজের সমারোহ, লতা-পাতা আর অনেক রকম ফুলের বাগানে সমৃদ্ধ এই বার্ড পার্ক। পার্কের ভিতরে চোখে পড়বে বিভিন্ন প্রজাতির পাখি, ময়ূর, টার্কি ও আরও নানা প্রাণী। পরিষ্কার-পরিচ্ছন্ন পুকুরে রয়েছে লাল-নীল মাছ, ব্ল্যাক সোয়ান, আমেরিকান ঝুঁটি হাঁস, রাজহাঁস ও চীনা হাঁস। পার্কের সৌন্দর্য বৃদ্ধি করতে পাহাড় কেটে তৈরি করা হয়েছে কৃত্রিম ঝরনা।
এছারাও পর্যটকদের জন্য রয়েছে বার্ড লার্নিং সেন্টার, ইলিউশন মিউজিয়াম, কিডস জোন, আধুনিক রেস্টুরেন্ট এবং একটি দৃষ্টিনন্দন মসজিদ। সংস্কার করা এই গ্রামীণ পরিবেশের এই পার্কে বিরল প্রজাতির অনেক পাখি দেখা যায়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
প্রবেশমূল্য ও বিশেষ প্যাকেজ
পার্কে ঘোরার জন্য সাধারণ প্রবেশ টিকেট ছাড়াও কিছু প্যাকেজ রয়েছে।
শুধুমাত্র প্রবেশ টিকেট – মাত্র ৩৫০ টাকা
স্ন্যাকস প্যাকেজ (টিকেট সহ) – ৪৯০ টাকা
লাঞ্চ প্যাকেজ (টিকেট সহ) – ৬৭৫ টাকা
যারা দুপুরের খাবার পার্কের ভেতরেই সেরে নিতে চান, তাদের জন্য লাঞ্চ প্যাকেজটি ভাল। এর সাথে থাকছে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, ফ্রাইড চিকেন, সালাদ ও এক বোতল পানি।
কিভাবে যাবেন
বার্ড পার্ক এন্ড ইকোভিলেজে যেতে হলে আপনাকে আসতে হবে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দুরেই এই পার্কের অবস্থান। স্থানীয় যেকোন যানবাহনে করে যেতে পারবেন এই পার্কে।
যোগাযোগ অফিস বাজার রোড, মৌলভী বাজার মোবাইলঃ 01334-935695 ই-মেইলঃ info@birdparkecovillage.com Facebook Page
কোথায় খাবেন
পার্কের ভিতরেই আছে রেস্টুরেন্ট, এখানে পছন্দমত দেশীয় খাবারের সাথে চাইনিজ খাবার খেতে পারবেন। এছারা আপনি চাইলে মৌলভীবাজার ফিরেও খেতে পারবেন। মৌলভীবাজার এর পানসী, জালিকা ক্যাফে, টিফিন সহ বেশকিছু ভাল রেস্টুরেন্ট রয়েছে।
কোথায় থাকবেন
মৌলভীবাজার রাতে থাকার শহরে বেশ কিছু হোটেল আছে। এর মধ্যে রেস্ট ইন হোটেল, হোটেল তাজ মেট্রো, হোটেল ওয়েস্টার্ন প্লাজা ও আসব কটেজ অন্যতম। এসব হোটেলে থাকতে খরচ হবে ৮০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। আরও সাচ্ছন্দে থাকতে চাইলে শ্রীমঙ্গলের যেকোন রিসোর্টে থাকতে পারেন।