বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি
ঐতিহাসিক স্থান

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

১৯৪৭ সালে ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপাড়া গ্রামে মোহাম্মদ মোস্তফার কামালের জন্ম। সেনা সদস্য হবার স্বপ্নে বিভোর মোস্তফা কামাল ১৯৬৭ সাল বাড়ি থেকে পালিয়ে গিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের সময় পাকিস্তানি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ গোলোযোগ নিয়ন্ত্রণের কথা বলে ৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে প্রেরণ করে। পাকিস্থানীদের এই ষড়যন্ত্র বুঝতে পেরে মেজর শাফায়াত জামিল কয়েকজন বাঙ্গালি সৈনিককে সাথে নিয়ে সকল পাকিস্তানি অফিসার ও সেনাদের গ্রেফতার করে মেজর খালেদ মোশারফের নেতৃত্বে আশুগঞ্জ, উজানিস্বর ও ব্রাহ্মণবাড়িয়ায় এন্ডারসন খালের পাশে প্রতিরক্ষা অবস্থান নেন। ১৪ এপ্রিল মুক্তিবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরক্ষা অবস্থানের উপর পাকিস্থানি ত্রিমুখী আক্রমণ চালায়। সেসময় গঙ্গাসাগর প্রতিরক্ষা অবস্থানের দরুইন গ্রামে আলফা কোম্পানির ২নং প্লাটুনের একজন সেকশন কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল নিযুক্ত ছিলেন।

দ্রুত তথ্য

ঠিকানা

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র