শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁওয়ে সীমান্তবর্তী গারো পাহাড়ে জঙ্গল ঘেরা অপরুপ প্রাকৃতিক পরিবেশে আধুনিক পর্যটন স্থাপনা বনরাণী ফরেষ্ট রিসোর্ট (Bonorani Forest Resort) নির্মাণ করা হয়েছে। গজনী অবকাশ কেন্দ্র হতে এই ব্যক্তিগত মালিকানাধীন পিকনিক স্পট বনরাণী ফরেষ্ট রিসোর্ট পায়ে হেঁটে যেতে মাত্র ১০/১২ মিনিট সময় লাগে। পাহাড়ী ছড়া, সবুজ বন আর বন্য হাতির বিচরনের রোমান্চকর এই রিসোর্টে ক্যাম্প ফায়ার, BBQ ডিনার আয়োজনের ব্যবস্থা রয়েছে। এছাড়া রিসোর্টের ব্যবস্থাপনায় ৩ বেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে।
রিসোর্ট খরচ ও ভাড়া
বনরাণী
ফরেষ্ট রিসোর্টে শুধুমাত্র ডে আউটিং করতে
চাইলে খরচ লাগবে ১৫০০ টাকা। একরাতের জন্য ডাবল বেডরুমের ভাড়া ২৫০০ টাকা। একসাথে ৩
রুম অর্থাৎ সমগ্র রিসোর্ট ভাড়া নিতে লাগবে ৭০০০ টাকা। আর পিকনিকের জন্য বনরাণী ফরেষ্ট রিসোর্টের
১ রুম ৪টি বাথরুম ভাড়া
নিতে ৫১৭৫ টাকা খরচ হবে।
যোগাযোগ
বনরাণী ফরেষ্ট রিসোর্ট গজনী, ঝিনাইগাতী, শেরপুর মোবাইল: 01716773232, 01711285967 Facebook Page
কিভাবে যাবেন
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল ৯টায় একটি বাস ঝিনাইগাতী সদরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এই বাসটি ঝিনাইগাতী বাজার থেকে রাত ১১টায় ঢাকার পথে ফিরে আসে। এসব বাসের ভাড়া ৪০০-৫০০ টাকা। ঝিনাইগাতী বাস স্টপ হতে বনরাণী ফরেস্ট রিসোর্টের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ঝিনাইগাতী বাস স্টপ থেকে সিএনজি বা ব্যাটারী চালিত ইজিবাইকে বনরাণী ফরেস্ট রিসোর্টে পৌঁছাতে পারবেন। এছাড়া ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে শেরপুর জেলা হয়ে বনরানী ফরেস্ট রিসোর্টে যেতে পারবেন।