কেরু এন্ড কোং
পার্ক ও উদ্যান

কেরু এন্ড কোং

চুয়াডাঙ্গা, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

১৯৩৮ সালে প্রায় ৩০০ বিঘা জমির উপর চুয়াডাঙ্গা (Chuadanga) জেলায় এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম চিনির কল ‘কেরু এন্ড কোং’ স্থাপন করা হয়। বাংলাদেশ সরকার ১৯৭২ সালে কেরু এন্ড কোং-কে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। প্রায় ৮০ বছরের পুরানো কেরু এন্ড কোং-এ চিনি ছাড়াও দেশি এবং বিলেতি মদ উৎপাদন করা হয়। এছাড়া কেরু এন্ড কোং-এর অধীনে একটি ডিস্টিলারি এবং ফার্মাসিউটিকাল ইউনিট পরিচালিত হচ্ছে। বাংলাদেশে বর্তমান সময়ে অবশিষ্ট চিনিকলগুলোর মধ্যে একমাত্র কেরু এ্যান্ড কোং (Carew & Co Bangladesh Ltd) আজো কোন লোকশানের মুখ দেখেনি। দর্শনায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি দেখতে অনুমতির প্রয়োজন হয়, আর ডিস্টিলারি সেকশনে ঢুকতে গেলে তো সরাসরি এমডি’র কাছ থেকে অনুমতি নিতে হয়। বিনোদনের সুবিধার্থে এখানে একটি পিকনিক স্পট এবং গেস্ট হাউজ নির্মাণ করা হয়েছে।

দ্রুত তথ্য

ঠিকানা

চুয়াডাঙ্গা, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র