ছাগলকান্দা ঝর্ণা
জলপ্রপাত

ছাগলকান্দা ঝর্ণা

চট্টগ্রাম, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কমলদহ ট্রেইলের অপরিচিত ঝর্ণাগুলোর মধ্যে ছাগলকান্দা ঝর্ণা (Chagolkanda Waterfalls) অন্যতম। অসাধারণ কমলদহ ঝর্ণা ট্রেইলে উপকূলে (Upstream) অবস্থিত ছোট-বড় আরো ৪টি ঝর্ণার সাথে দেখা মিলবে অপরূপ ছাগলকান্দা ঝর্ণার সৌন্দর্য। বড় দারোগার হাট থেকে ঢাকার দিকে মহাসড়ক ধরে এগুতে থাকলে প্রথমে একটি ইটখোলা দেখতে পাবেন। ইটখোলা পেরিয়ে ডান দিকের প্রথম মাটির রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। মাটির রাস্তা ধরে কিছুদূর যাওয়ার পর ঝিরিপথ পাবেন, ঝিরি ধরে মিনিট বিশেকের মত চলার পর কমলদহ ঝর্ণায় এসে পৌছাবেন। কমলদহ ঝর্ণা মূলত একটি ক্যাসকেড। ৩টি ধাপের এই ঝর্ণার পানি নিচে প্রবাহিত হচ্ছে। নিচ হতে ঝর্ণার শুধুমাত্র ১ ধাপ দেখা যায়।

দ্রুত তথ্য

ঠিকানা

চট্টগ্রাম, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র