চান্দামারী মসজিদ ( Chandamari Mosque ) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মন্ডলপাড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। রাজারহাট উপজেলা সদর থেকে চান্দামারী মসজিদটির দূরত্ব ৪ কিলোমিটার। সুলতানী এবং মোগল স্থাপত্যের সমন্বয়ে তৈরী মসজিদটিতে তিন গম্বুজ রয়েছে। এছাড়া চান্দামারী মসজিদটিতে রয়েছে তিনটি দৃষ্টিনন্দন মেহরাব। মসজিদের গায়ে কোন শিলালিপি না থাকায় চান্দামারী মসজিদটি ১৫৮৪ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে নির্মিত বলে ধারণা করা হয়।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকার আসাদগেট, কল্যাণপুর এবং গাবতলি থেকে নাবিল, হক স্পেশাল, হানিফ, তানজিলা ও এনার মতো বাসে কুড়িগ্রামে যাওয়া যায়। বাসভেদে ভাড়া পড়বে ৯৫০ থেকে ১৪০০ টাকা। আবার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রংপুর এক্সপ্রেস অথবা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চড়েও কুড়িগ্রাম যেতে পারবেন। শ্রেণীভেদে এসব ট্রেনের টিকেটের মূল্য ৬৪০-২১৯৭ টাকা। কুড়িগ্রাম পৌঁছে রিকশা বা অটোরিকশা ভাড়া করে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে যে কাউকে বললে চান্দামারী মসজিদটি দেখিয়ে দেবে।
কোথায় থাকবেন
কুড়িগ্রামে বেশকিছু বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কুড়িগ্রামের ঘোষপাড়া এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে কয়েকটি ভাল মানের হোটেল রয়েছে। কুড়িগ্রামের আবাসিক হোটেলের মধ্যে উল্লেখ্যযোগ্য হোটেল হচ্ছে হোটেল আকাশ, মেসার্স হোটেল ডিকে ( 01712-123171 ), মেসার্স হোটেল স্মৃতি ( 01719-028411 ), মেসার্স হোটেল মেহেদী ( 01711-348910 ), মেসার্স হোটেল আরজি, মেসার্স হোটেল নিবেদিকা ( 01717-058295 ), মেসার্স হোটেল অর্ণব প্যালেস ( 01740-571006 ), মেসার্স হোটেল বসুন্ধরা ( 0581-61507 ), মেসার্স মিতা রেস্ট হাউস।
কোথায় খাবেন
কুড়িগ্রামের মাছের খ্যাতি আছে দুনিয়াজোড়া তাই এখানে এসে বিভিন্ন রকম মাছ টেস্ট করে দেখতে পারেন। এছাড়া খাবারের জন্য কুড়িগ্রামে সাধারণ মানের খাবার হোটেল রয়েছে।
কাছাকাছি ভ্রমণের জায়গা
নাওডাঙ্গা জমিদার বাড়ি
ভেতরবন্দ জমিদার বাড়ি