ছুটি রিসোর্ট
রিসোর্ট

ছুটি রিসোর্ট

গাজীপুর, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ছুটি রিসোর্ট ( Chuti Resort ) গাজীপুরের সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জায়গার উপর যত্নে গড়ে তোলা হয়েছে। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ আবহে তৈরী এই অবকাশ কেন্দ্রে রয়েছে নৌ ভ্রমণ এবং সংরক্ষিত বৃক্ষের বনে তাঁবু টানানোর ব্যবস্থা। এছাড়াও আছে ছনের তৈরী ঘর, কটেজ, মাছ ধরার ব্যবস্থা, বার্ড হাউস, ভেষজ গার্ডেন, ফল, সবজি ও ফুলের বাগান, আধুনিক রেস্টুরেন্ট, দুটি পিকনিক স্পট, গ্রামীণ পিঠার ব্যবস্থা, দুটি খেলার মাঠ এবং কিডস জোন। ছুটি রিসোর্টের পাখির কলরব, শিয়ালের হাঁক, বাঁদুড়, জোনাকি আলো ও ঝিঁঝিঁ পোকার গুঞ্জন আপনাকে প্রতি মূহুর্তে গাঁয়ের রাতের কথাই মনে করিয়ে দেবে। আর যদি কোন ভরা পূর্ণিমায় ছুটি রিসোর্টে আসেন তবে নিকষ কালো অন্ধকারে জোছনার পূর্ণ উপলব্ধি করতে পারবেন। কারণ পূর্ণিমা রাতে ছুটি রিসোর্টে কোন বিদ্যুতিক আলো জ্বালানো হয় না। শৈশবের দূরন্ত দিন, পূর্ণিমা এবং বর্ষা উপভোগ করতে চাইলে ছুটি রিসোর্টই হচ্ছে একটি আদর্শ স্থান। ছুটি রিসোর্টে আগত অথিতিদের নানা ধরনের মৌসুমি ফল উপহার দেওয়া হয়, আর সকালে নাস্তার আয়োজনে চালের রুটি, চিতই পিঠা, ডাল ভুনা, সবজি ও মুরগির গোশত পরিবেশন করা হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

গাজীপুর, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র