২০২৩ সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে ফৌজদার হাট বক্ষব্যাধি হাসপাতাল এর কাছে একটি সরকারি জমি দখলমুক্ত করে করে সেখানে একটি বিশেষ বাগান তৈরির পরিকল্পনা নেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা খরচ করে দুবাইয়ের মিরাকেল গার্ডেন এর আদলে তৈরি করা হয় ফুলের সাম্রাজ্য। যা বর্তমানে চট্টগ্রাম ডিসি পার্ক (DC Park Chittagong) নামে পরিচিতি।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আকার, প্রকার ও ফুলের সংখ্যার দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান। এ বছর গানে ১৪০ প্রজাতির ২ লাখ এরও বেশি ফুলের গাছ লাগানো হয়েছে।
প্রতি বছর শীতকালে শত প্রজাতির লক্ষাধিক ফুলের মেলা বসে এই পার্কে। তখন উৎযাপন করা হয় ফুল উৎসবের। এই ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন ফুলের উৎসব দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে।
২০২৬ সালে চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপি ফুল উৎসব শুরু হয়েছে ৯ই জানুয়ারী থেকে। মাসব্যাপী চতুর্থ ডিসি পার্ক ফুল উৎসব আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে ১৪০ প্রজাতির দুই লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট।
কি কি ফুল দেখতে পারবেন
এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের সমারোহ। ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, অপরাজিতা যেমন আছে তেমনি আছে চেরি, জারবেরা, উইলো, উইস্টেরিয়া। আছে কনকাম্বরী, হাইব্রিড জবা, চিলিজবা, হিজল, কৃষ্ণচূড়া, বকুল, পলাশ, শিমুল, করবী, ধানলিলি, নীল পারুল, নীলকণ্ঠ, রেইনলিলি, গন্ধরাজ, কাঠমল্লিকা, বাসন্তী, লিলিয়াম, জিনিয়া, ইনকা মেরী গোল্ড, ডালিয়া, কামিনী, বেলী, দোলনচাঁপা, মাধবীলতাসহ দেশি–বিদেশি লাখো ফুলের সমারোহ। আছে টিউলিপও টিউলিপ মূলত শীতপ্রধান দেশের ফুল। নেদরল্যান্ডসহ বিশ্বের অনেক দেশেই টিউলিপ ফুলের বাগান পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের বিষয়।
ফুলের বাগান ছাড়াও রয়েছে রেস্টুরেন্ট, নৌকা ভ্রমণ ও কায়াকিং, সানসেট ভিউ পয়েন্ট, সেলফি কর্নার, কিডস জোন, ফিশিং এর ব্যবস্থা।
ডিসি পার্কের ঠিকানা
বন্দর সংযোগ রোড, ফৌজদারহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম ই-মেইলঃ info@dcparkctg.com যোগাযোগঃ 01745-963840
সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য
ডিসি পার্ক সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। ডিসি পার্ক এ দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকেট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।
অনলাইনে ডিসি পার্কের টিকেট পাবেন এই লিঙ্ক থেকে www.dcparkchattogram.com
কিভাবে যাবেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট বক্ষব্যাধি হাসপাতাল এর কাছেই বন্দর টোল রোডে ডিসি পার্ক অবস্থিত। চট্টগ্রাম শহরের যেকোন স্থান থেকে বাস অথবা সিএনজি তে চরে ফৌজদার হাট বক্ষব্যাধি হাসপাতাল এর কাছে বন্দর টোল রোডে অবস্থিত ডিসি পার্কে যেতে পারবেন।
কোথায় খাবেন
ডিসি পার্ক এর ভিতরে রেস্টুরেন্ট আছে, খেতে পারেন সেখানেই। তবে খাবার এর দাম একটু বেশি মনে হতে পারে তাই বাইরে থেকে যাওয়ার সময় খাবার কিনে নিতে পারেন।
টিপস
ডিসি পার্ক ভ্রমণের সেরা সময় শীতকালে। তখন বাহারি সব ফুলের দেখা মিলে। তবে শীতে মেলার সময় ছুটির দিন গুলোতে প্রচুর ভীড় হয়, তাই ছুটির দিনে যাবার ক্ষেত্রে তা মাথায় রেখেই বেড়াতে যাবেন।