ধর্মসাগর দীঘি
ঐতিহাসিক স্থান

ধর্মসাগর দীঘি

কুমিল্লা, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ধর্মসাগর দীঘি (Dharmasagar Dighi) কুমিল্লা জেলা শহরের কেন্দ্রে অবস্থিত। ধারণা করা হয় ১৭৫০ থেকে ১৮০৮ খ্রিস্টাব্দে মধ্যে প্রজাহিতৈষী পাল বংশের রাজা ধর্মপাল তৎকালীন দুর্ভিক্ষপীড়িত মানুষের জলের কষ্ট লাঘবের জন্য ধর্মসাগর দীঘিটি খনন করেন। তাঁর নামানুসারেই দীঘির নামকরন করা হয় ধর্মসাগর দীঘি। ধর্মসাগর দীঘির উত্তরে একটি শিশুপার্ক নির্মিত হয়েছে। সবুজে ঢাকা শিশুপার্কে বসে ধর্মসাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। বিকেলবেলা সবুজে আচ্ছাদিত নান্দনিক ধর্মসাগর দীঘির পাড়ে শত শত ভ্রমণকারীর আগমন ঘটে। চাইলে নৌকা ভাড়া করে দীঘি ঘুরে দেখারও সুযোগ রয়েছেন।

দ্রুত তথ্য

ঠিকানা

কুমিল্লা, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র