রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়
ঐতিহাসিক স্থান

রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়

খুলনা, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রাম অবস্থিত। দক্ষিণডিহি গ্রামেই রয়েছে একসময়ের জাঁকজমকপূর্ণ রায় বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় (Father-In-Law’s House of Rabindranath) ‘রবীন্দ্র কমপ্লেক্স’ নামে পরিচিত। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবিপত্নী মৃণালিনী দেবীর আবক্ষ ভাস্কর্য এবং মূল দ্বিতল ভবন। এছাড়াও ঘন সবুজ বাগান, পুকুরঘাট, পান বরজ এবং সুসজ্জিত নার্সারি এই বাড়িটির শোভাবর্ধন করেছে।

দ্রুত তথ্য

ঠিকানা

খুলনা, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র