ফান টাউন পার্ক
পার্ক ও উদ্যান

ফান টাউন পার্ক

কুমিল্লা, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

বিনোদনের নতুন আয়োজন নিয়ে কুমিল্লা জেলার ঢুলিপাড়াতে ২০১৬ সালে বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ভার্চুয়াল থীম পার্ক ফান টাউন (Fun Town)। ভিন্ন ধাঁচে নির্মিত এই পার্ক ছোট বড় সব বয়সী মানুষের নির্মল বিনোদনের জন্য একটি উপযুক্ত জায়গা। পার্কের মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো ছাড়াও আকর্ষণীয় রাইডের মজা নিতে ছুটির দিনে অনেকে এই পার্কে আসেন। ১৫ ডি সিনেমা ফান টাউন পার্কের প্রধান আকর্ষণ হলেও ছোট বাচ্চাদের জন্য এখানে রয়েছে নাগরদোলা, ট্রেন, বাম্পার কার, প্যাডেল বোট, সুইং চেয়ার, মেরিগো রাউন্ড, সেল্ফ কন্ট্রোল এরোপ্লেন সহ বিভিন্ন ইনডোর ও আউটডোর রাইড। আর বিশেষ দিন গুলোতে ফান টাউন পার্ক কনসার্ট, ডিজে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজনে পূর্ণ থাকে।

দ্রুত তথ্য

ঠিকানা

কুমিল্লা, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র