গলাকাটা মসজিদ
প্রত্নতাত্ত্বিক স্থান

গলাকাটা মসজিদ

ঝিনাইদহ, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ঝিনাইদহ জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নে ঐতিহাসিক গলাকাটা মসজিদ (Golakata Mosjid) অবস্থিত। কালিগঞ্জে মাটি খনন করে প্রাপ্ত ১৯টি সুলতানি আমলের মসজিদের মধ্যে এই মসজিদ অন্যতম। নব্বইয়ের দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মাটির ঢিবি খনন করে গলাকাটা মসজিদের ধ্বংসাবশেষ উদ্ধার ও সংস্কার করেন। ধারণা করা হয়, ১৬শ শতকে খান জাহান আলীর আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই মসজিদটি গলাকাটা দীঘি ঢিবি মসজিদ হিসেবেও সুপরিচিত। ৬টি গম্বুজ বিশিষ্ট গলাকাটা মসজিদের দেয়ালগুলো ২৫ ফুট উঁচু এবং ৫ ফুট চওড়া। ৪টি ষষ্ঠকোণাকৃতির পিলারের উপর স্থাপিত বর্গাকৃতি মসজিদে সূচাল খিলান বিশিষ্ট ৩টি পোড়ামাটির প্রবেশদ্বার বিদ্যামান। আর মসজিদের ভিতরে রয়েছে টেরাকোটার অলংকৃত ৩টি অর্ধবৃত্তাকার সুসজ্জিত মেহরাব ও ৮ ফুট উচ্চতার দুইটি কষ্টিপাথরের মিনার।

দ্রুত তথ্য

ঠিকানা

ঝিনাইদহ, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র