সপ্তাহজুড়ে কর্মব্যস্ত সময় অতিবাহিত করার পর মানব মন চিত্তবিনোদনের জন্য ব্যকুল হয়। আর অনেক ক্ষেত্রে অবসর কাটানোর জন্য পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে পরিকল্পনা সাজাতে হয়। কয়েক দিন অথবা দিনব্যাপী ট্যুরে ঘুরতে যাওয়ার স্থানের তালিকার শীর্ষস্থানগুলো আজকাল বিভিন্ন রিসোর্ট দখল করে নিয়েছে। ঢাকার উত্তরখানের মৈনারটেকে অবস্থিত তেমনি একটি রিসোর্টের নাম গ্রীন ভিউ রিসোর্ট (Green View Resort And Convention Centre)।
পরিপাটি গ্রীন ভিউ রিসোর্টে প্রবেশ করতেই স্বর্ণ গুহা (Golden Cave) নামে গুহার আদলে তৈরি ভবনে মিনি কনফারেন্স রুম এবং Eagle’s Den অর্থাৎ একটি বিলাসবহুল স্যুট দেখতে পাবেন। এরপর একে একে চোখে পড়ে মিনি চিড়িয়াখানায় থাকা হরিণ, ময়ূর সহ নানা প্রজাতির পাখি, মিনি পার্ক, কনফারেন্স রুম, বিশাল পুকুর, সুইমিংপুল এবং খেলার মাঠ। গ্রীন ভিউ রিসোর্টে অবস্থিত প্রায় ৬০ জন ধারনক্ষমতা সম্পন্ন রেস্টুরেন্টের নাম Green Bistro। এছাড়াও এখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে।
গ্রীন ভিউ রিসোর্ট এর রুম ভাড়া ও খরচ
গ্রীন ভিউ রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরীর রুমের ভাড়া ৭৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। গ্রীন ভিউ রিসোর্টে বোট রাইডিং করতে চাইলে প্রতি ঘন্টায় ২০০ টাকা খরচ করতে হবে। আর জনপ্রতি সুইমিং পুলের চার্জ ১ ঘন্টার জন্য ২০০ টাকা এবং রিসোর্টে প্রবেশের জন্য জনপ্রতি ১০০ টাকা খরচ করতে হয়।
বর্তমানে ডিসকাউন্ট অফার ও প্যাকেজ গুলো সম্পর্কে জানতে এই লিঙ্কে ভিসিট করুন।
যোগাযোগ মৈনারটেক, উত্তরখান, ঢাকা মোবাইলঃ 01762682702-04, 01762682717-19 ইমেইলঃ reservation@prome.com.bd Website | Facebook Page
কিভাবে যাবেন
ঢাকার যেকোন জায়গা থেকে উত্তরার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড আসলে পলওয়েল কারনেশন সেন্টারে কাছ থেকে আটিপাড়া হয়ে মৈনারটেক যাওয়ার অটোতে চড়ে সরাসরি গ্রীন ভিউ রিসোর্টের গেটের সামনে নামতে পারবেন।