হরিণমারী শিব মন্দির
প্রত্নতাত্ত্বিক স্থান

হরিণমারী শিব মন্দির

ঠাকুরগাঁও, রংপুর
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে হরিণমারী হাটের উপর প্রায় চারশত বছরের প্রাচীন হরিণমারী শিব মন্দির (Harinmari Shiv Temple) অবস্থিত। ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট বর্গাকৃতির এই মন্দিরের আয়তন ১৪ x ১৪ ফুট। চারচালা পদ্ধতিতে নির্মিত হরিণমারী শিব মন্দিরের দক্ষিণ দিকে দরজায় পোড়ামাটির ফলকে লতাপাতার নকশাকৃত বিভিন্ন মূর্তির প্রতিকৃতি রয়েছে। আর মন্দিরের পূর্ব দিকে আছে একটি বড় পুকুর। সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে হরিণমারী শিব মন্দিরের ছাদ ও অন্যান্য অংশ আজ ধ্বংসের পথে।

দ্রুত তথ্য

ঠিকানা

ঠাকুরগাঁও, রংপুর

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র