হাসন রাজার জাদুঘর
ঐতিহাসিক স্থান

হাসন রাজার জাদুঘর

সুনামগঞ্জ, সিলেট
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

হাসন রাজার বাড়ি ও জাদুঘর দেখতে যেতে হবে সুরমা নদীর ঘেঁষা শহর সুনামগঞ্জ (Sunamganj) জেলায়। ১৮৫৪ সালে হাসন রাজা জন্মগ্রহন করেন। এখান থেকেই হাসন রাজা তার অনন্য সব গান রচনা করেন। বর্তমানে এই বাড়িতে গড়ে তোলা হয়েছে মিউজিয়াম যা বাড়িটিকে হাসন রাজার জাদুঘর (Hason Raja Museum) হিসাবে পরিচিত করে তুলেছে। হাসন রাজার জাদুঘরের প্রবেশ পথে প্রথমেই চোখে পরে লালন শাহের ছবি। এরপর ১৯৬২ সালে কলকাতার একটি স্টুডিও থেকে সংগ্রহ করা হাসন রাজার একমাত্র আলোকচিত্র দেখতে পাওয়া যায়। যদিও বিভিন্ন শিল্পীর আঁকা প্রায় ৮-৯ টি ছবি জাদুঘরে রক্ষিত আছে। হাসন রাজার জাদুঘরটি হাসন রাজার স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসপত্রের সংগ্রহে যেন জীবন্ত হয়ে আছে।

দ্রুত তথ্য

ঠিকানা

সুনামগঞ্জ, সিলেট

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র