শাহ্‌ নেয়ামত উল্লাহর মাজার
প্রত্নতাত্ত্বিক স্থান

শাহ্‌ নেয়ামত উল্লাহর মাজার

নওয়াবগঞ্জ, রাজশাহী
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ছোট সোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তাহাখানা কমপ্লেক্সে অবস্থিত হযরত শাহ্‌ নেয়ামত উল্লাহর মাজার (Hazrat Shah Niyamatullah’s Shrine) মুঘল স্থাপত্যের একটি প্রাচীন নিদর্শন হিসেবে সুপরিচিত। ষোড়শ শতাব্দীর স্বনামধন্য সাধকদের মধ্যে হযরত শাহ্‌ সৈয়দ নেয়ামত উল্লাহ (রহঃ) অন্যতম। তিনি বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বংশধর এবং একাধারে পুরুষাক্রমিক ওলী, আলেম ও আধ্যাত্মিক গুরু ছিলেন। সুলতান শাহ্‌ সুজার রাজত্বকালে তিনি দিল্লির করোনিয়া থেকে বিভিন্ন স্থান ভ্রমণ করে ফিরোজপুরের রাজমহলে উপস্থিত হন। বঙ্গ সুলতান শাহ্‌ সুজা তাঁকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে বায়াত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ফিরোজপুরের গৌড়ের উপকণ্ঠে স্থায়ীভাবে আস্থানা গড়ে দীর্ঘ ৩৩ বছর সুনামের সাথে ইসলাম প্রচার করেন। ১০৭৫ মতান্তরে ১০৮০ হিজরি সনে মারা যাওয়ার পর তাঁকে এই স্থানে সমাধিস্থ করা হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

নওয়াবগঞ্জ, রাজশাহী

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র