হযরত শাহরাস্তির মাজার
ঐতিহাসিক স্থান

হযরত শাহরাস্তির মাজার

চাঁদপুর, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামে ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহরাস্তির মাজার (Hazrat Shahrasti Mazar) অবস্থিত। রাস্তি শাহ্‌ ১২৩৮ খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন। হযরত রাস্তি শাহ্‌ (রঃ) ছিলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) এর বংশধর। দিল্লির সুলতান ফিরোজ শাহ্‌-র আমলে হযরত শাহ্‌ জালালের সাথে ইসলাম প্রচারের উদ্দেশ্যে উপমহাদেশে আসা ১২ জন আউলিয়ার মধ্যে হযরত শাহ্‌ রাস্তি ছিলেন অন্যতম। ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি ৭৩৮ বঙ্গাব্দে ইয়েমেন এবং ১৩৫১ সালে বাংলাদেশে আসেন। পরবর্তীতে তাঁর নামানুসারেই শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়। তাঁর বিভিন্ন অলৌকিক ঘটনার কথা আজো মানুষের মুখে মুখে প্রচলিত আছে। কথিত আছে, মাজারের উত্তর দিকের বড় দীঘিটি তিনি জ্বীনদের সহায়তায় এক রাতের মধ্যেই খনন করিয়েছিলেন।

দ্রুত তথ্য

ঠিকানা

চাঁদপুর, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র