প্রচলিত ভ্রমণ স্থানের বাইরে চিত্তবিনোদনের উদ্দেশ্যে সময় কাটানোর জন্য রাজধানী ঢাকা আশেপাশের জেলায় অবস্থিত রিসোর্টগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। নরসিংদী জেলার মাধবদীর নওপারায় অবস্থিত তেমনি এক রিসোর্টের নাম হেরিটেজ রিসোর্ট (Heritage Eco Resort)। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৪৬ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এই রিসোর্টের অবস্থান। ৩০০ ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে সহজে যাওয়া যায়। প্রায় ১৫০ বিঘা জায়গা জুড়ে নির্মিত হেরিটেজ রিসোর্টে অতিথিদের অবকাশ যাপনের সুবিধার্থে রয়েছে আধুনিক কটেজ, ভিলা, ওয়াটার ভিলা, পুল ভিলা, ওয়েভ বিচ বা ওয়েভপুল, সুইমিং পুল, জীম, স্পা, মাল্টি কুজিন রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, কনফারেন্স হল, কালচারাল হল সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা।
সবুজে মোড়ানো হেরিটেজ রিসোর্টকে ঘিরে তৈরি লেকে রয়েছে বোট রাইডিং, ফিশিং ও কায়াকিংয়ের ব্যবস্থা। এছাড়া ছোট বাচ্চাদের জন্য আছে কিডস ইনডোর গেম জোন, কিডস ওয়াটার পার্ক বা বেবিপুল, ভার্চুয়াল রিয়েলিটি গেইমস এবং খেলার মাঠ সহ নানা আয়োজন। রিসোর্ট ঘুরে দেখতে চাইলে পাওয়া যাবে ক্লাব কার সুবিধা। আর যদি প্রিয়জনের সাথে পূর্ণিমা রাতে সময় কাটাতে চান তবে রিসোর্টের মুন সিন কর্নারে একান্তে জোছনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
হেরিটেজ রিসোর্টের খরচ
হেরিটেজ রিসোর্টে বৃহস্পতি থেকে শনিবার এবং যেকোন ছুটির দিনে ডে লং প্যাকেজের মূল্য ২,৭০০ টাকা (জনপ্রতি)। আর রবি থেকে বুধবার পর্যন্ত ডে লং প্যাকেজের মূল্য ২,৫০০ টাকা (জনপ্রতি)। ডে লং প্যাকেজের সাথে রিসোর্টে প্রবেশ, ওয়েলকাম ড্রিংকস, সকালের নাস্তা, দুপুরের ব্যুফে লাঞ্চ, ইভেনিং স্ন্যাকস এবং সুইমিং পুল সুবিধা যুক্ত আছে।
হেরিটেজ রিসোর্টে রাত্রিযাপনের জন্য তালতলা কটেজ, ভিলা, ওয়াটার কটেজ ও ক্লাব হাউস এই চারটি ক্যাটাগরির রুম রয়েছে। প্রতিরাতের জন্য তালতলা কটেজ ক্যাটাগরির রুম নিতে ভাড়া লাগবে ১১,০০০ টাকা, প্রতিরাতের জন্য ভিলা ক্যাটাগরির রুম নিতে ভাড়া লাগবে ১৪,০০০ টাকা, ওয়াটার কটেজে রুম নিতে ভাড়া লাগবে ১৬,০০০ টাকা ও ক্লাব হাউসে রুম নিতে ভাড়া লাগবে ১৮,০০০ টাকা। সকল রুম ভাড়ার সাথে ভ্যাট এবং সার্ভিস চার্জ প্রযোজ্য।
এছাড়াও রিসোর্টের ইনডোর গেম জোনে ভিআর (VR) গেম উপভোগ করতে চাইলে জনপ্রতি ২৫0 টাকা এবং রিসোর্ট এক্সপ্লোর করার জন্য ডাবল সিটের সাইকেল এক ঘণ্টা চালানোর জন্য ৩০০ টাকা পেমেন্ট করতে হয়। হেরিটেজ রিসোর্টে রাত্রিযাপনের জন্য কটেজ ও বিভিন্ন ক্যাটাগরির ভিলা রয়েছে, যার মধ্যে ১ নম্বর ভিলার রুমের প্রাইস ৭,৮০০ টাকা। রুমগুলোতে আলমারি, সেফটি লকার, ইন্টারকম, মিনি ফ্রিজ, ওয়ার্ক স্টেশন, এসি, টিভি এবং বাথরুমে হেয়ার ড্রায়ার সহ প্রয়োজনীয় সকল আধুনিক অ্যামিনিটিসের সুবিধা রয়েছে।
রিসোর্টের উল্লেখিত ভাড়া গুলো রিসোর্টের অফিশিয়াল ভাড়া। এই ভাড়ার উপর বিভিন্ন উৎসব ও সিজন উপলক্ষে ডিসকাউন্ট সহ বিভিন্ন প্যাকেজ অফার দিয়ে থাকে। তাই বুকিং করার আগে বর্তমান ডিসকাউন্ট অফার ও প্যাকেজ গুলো সম্পর্কে জেনে নিন এবং বিস্তারিত তথ্যের জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নক দিতে পারেন।
যোগাযোগ বাগান বাড়ি, মাধবদী, নরসিংদী ফোনঃ 09617-181818 মোবাইলঃ 01404-404852-54 ই-মেইলঃ rsv1@heritageresortbd.com Website | Facebook Page কর্পোরেট সেলস ফোনঃ 09617-181819 মোবাইলঃ 01404-404874-75 ই-মেইলঃ s-m@heritageresortbd.com
কিভাবে যাবেন
নিজস্ব পরিবহণ কিংবা ঢাকার মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয় লাক্সারি বাসে হেরিটেজ রিসোর্ট এন্ড স্পাতে যেতে পারবেন। ঢাকার ৩০০ ফিট রাস্তা ও কাঞ্চন ব্রিজ হয়ে সড়কপথে যাওয়া যায়, তবে কাঞ্চন ব্রিজের দিকে রাস্তা উন্নয়নের কাজ থাকলে ভুলতা কিংবা ছনপাড়ার বিকল্প রুট ব্যবহার করা সুবিধাজনক।
কমলাপুর রেলওয়ে ষ্টেশন হতে আন্তঃনগর এগারসিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী লোকাল ট্রেনে করেও নরসিংদী যাওয়া যায়। নরসিংদী রেলস্টেশন থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে হেরিটেজ ইকো রিসোর্ট যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে হেরিটেজ রিসোর্ট চলে যেতে পারেন।
এছাড়া ঢাকা টু
সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া
ও সিলেটগামী বাসে হেরিটেজ রিসোর্টের কাছে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে
কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে
নরসিংদী যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।