বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি অঞ্চল এবং আকর্ষণীয় পর্যটন স্থানের জন্য বিখ্যাত। এরই এক অপূর্ব সংযোজন হলো হিলভিউ পার্ক এন্ড ক্যাফে (Hillview Park & Cafe), যা চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত। এটি একটি অনন্য দর্শনীয় স্থান যেখানে প্রকৃতির অপরূপ শোভা ও আধুনিক জীবনধারার ছোঁয়া একত্রে উপভোগ করা যায়। যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান এবং একই সাথে স্বস্তিদায়ক পরিবেশে বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করতে চান, তাদের জন্য এটি এক আদর্শ গন্তব্য।
পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য
হিলভিউ পার্কের প্রধান আকর্ষণ হলো এর প্রকৃতি। পাহাড়ের ঢালে অবস্থিত এই পার্ক ঘিরে আছে সবুজ বনানী, পাখির ডাক আর মৃদু পাহাড়ি বাতাস। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। ক্লান্তিকর শহুরে জীবনের একঘেয়েমি কাটাতে চাইলে এই জায়গাটি যেন এক টুকরো স্বর্গ।
পার্কে আছে হাঁটার জন্য ট্রেইল, বসার বেঞ্চ, ছাউনিসহ নানা রকমের খোলামেলা আয়োজন যা পরিবার বা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত।
এখানে রয়েছে বেশ কিছু চমৎকার ফটোস্পট – যেমন, উঁচু ভিউ পয়েন্ট, কাঠের ব্রিজ, কৃত্রিম ঝর্ণা, ফুলের বাগান ইত্যাদি। প্রাকৃতিক আলো এবং ব্যাকগ্রাউন্ড এমন যে আপনি যেখানেই দাঁড়ান, মনে হবে আপনি কোনো সিনেমার দৃশ্যে দাঁড়িয়ে আছেন।
পারিবারিক সময় কাটানোর জন্য উপযুক্ত
ছোটদের জন্য রয়েছে খেলার জায়গা, দোলনা, ও খোলা জায়গায় দৌড়াদৌড়ির ব্যবস্থা। বড়দের জন্য আছে নিরিবিলি বসার স্থান ও শান্তিপূর্ণ হাঁটার পথ ও বেশকিছু চমৎকার রাইড। যারা কিছুটা সময় বই পড়ে বা একা একা ভাবনার জগতে হারিয়ে যেতে চান, তাদের জন্যও জায়গাটি চমৎকার।
প্রবেশ মূল্য
হিলভিউ পার্ক এন্ড ক্যাফে এর প্রাপ্ত বয়স্কদের প্রবেশ মূল্য ৫০ টাকা ও ছোট বাচ্চাদের জন্য ৩০ টাকা। আর এডভেঞ্চার ট্রেইল এর টিকিট এর মূল্য ৫০ টাকা। তিন (৩) বছরের নিচে বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রী।
কিভাবে যাবেন
হিলভিউ পার্ক এন্ড ক্যাফে চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩০-৪০ মিনিটের দূরত্বে ভাটিয়ারীতে অবস্থিত। চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে সিএনজি অথবা লেগুনাতে চরে যেতে পারবেন হিলভিউ পার্কে। সড়কপথে যাত্রাটি উপভোগ্য, কারণ পথের দুপাশে ছড়ানো পাহাড়, সবুজ বন ও ছোট ছোট গ্রাম আপনাকে পথেই মুগ্ধ করে তুলবে।
কি খাবেন
পার্কের সাথে যুক্ত ক্যাফে ২৪ এই জায়গাটিকে করেছে আরও জনপ্রিয়। কাঠের ও আধুনিক আর্কিটেকচারের সমন্বয়ে তৈরি এই ক্যাফের পরিবেশ খুবই সুন্দর। ক্যাফের মেন্যুতে পাবেনঃ ফ্রেশ কফি ও নানা ধরনের চা, ফাস্টফুড (বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইস), দেশি ও চাইনিজ খাবার, ডেজার্ট ও রিফ্রেশিং ড্রিংকস। প্রতিটি খাবারই মানসম্পন্ন, বিশেষ করে গরম কফির সাথে পাহাড়ি দৃশ্য উপভোগ করাটা আপনাকে দিবে পরিপূর্ণ অভিজ্ঞতা।
হিলভিউ পার্ক এন্ড ক্যাফে শুধুমাত্র একটি পার্ক বা ক্যাফে নয়। এটি একটি অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি ও আধুনিকতা একত্রে মিশে গেছে। যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি চেয়ে থাকেন, তাদের জন্য এটি এক আদর্শ স্থান। একবার ঘুরে গেলে বারবার যেতে ইচ্ছে করবে।