হিরণ পয়েন্ট
বন ও অভয়ারণ্য

হিরণ পয়েন্ট

খুলনা, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের দক্ষিণাংশে খুলনা রেঞ্জে প্রমত্তা কুঙ্গা নদীর তীরে অবস্থিত একটি সংরক্ষিত অভয়ারণ্যের নাম হিরণ পয়েন্ট (Hiron Point)। ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্য হিরণ পয়েন্টের অন্য নাম নীলকমল। অভয়ারণ্য হওয়ার কারণে হিরণ পয়েন্ট সহজেই বানর, হরিণ, বাঘ সহ নানা প্রজাতি বন্যপ্রাণী, সরীসৃপ ও পাখির নিরাপদ প্রাকৃতিক আবসস্থলে পরিণত হয়েছে। ফলে এখানে সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, লার্জ এগ্রেট, কাঁদা খোঁচা, ধ্যানী বক প্রভৃতি পশুপাখির দর্শন মিলে।

দ্রুত তথ্য

ঠিকানা

খুলনা, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র