সংক্ষিপ্ত বিবরণ
জাফলং (Jaflong) প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রুপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। একেক ঋতুতে জাফলং একেক রকম রুপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারাবছরই আগ্রহী করে রাখে।
বিস্তারিত বিবরণ
জাফলং (Jaflong) প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রুপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। একেক ঋতুতে জাফলং একেক রকম রুপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারাবছরই আগ্রহী করে রাখে।
জাফলং যাওয়ার উপায়
জাফলং যেতে আপনাকে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের নানা প্রান্ত থেকে নানান উপায়ে সিলেট আসা যায়। ঢাকা হতে বাস, ট্রেন ও আকাশপথে সিলেট যাওয়া যায়। চলুন জেনে নিন বিস্তারিত।
ঢাকা থেকে সিলেট
ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়৷ এদের মধ্যে গ্রীন লাইন, সৌদিয়া, ইউনিক, এস আলম, শ্যামলি, এনা ও লন্ডন এক্সপ্রেস বাস অন্যতম। এসি বাসের জনপ্রতি আসন ভাড়া বাসভেদে ১৪০০ থেকে ১৫০০ টাকার মধ্যে এবং নন-এসি বাস ভাড়া ৬৮০-৭৫০ টাকা। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার এবং বাসে করে সিলেট পৌঁছাতে সময় লাগে প্রায় ৬ থেকে ৮ ঘন্টা।
ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন। শ্রেণী ভেদে ট্রেনের টিকেটের মূল্য ৩৭৫ থেকে ১২৮৮ টাকা। ট্রেনে সিলেট যেতে সময় লাগে প্রায় ৬-৭ ঘন্টা।
আর ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে সিলেট যেতে আকাশ পথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা এয়ারের বিমানে সিলেট যেতে ক্লাস অনুযায়ী টিকেট মূল্য ৩,৫০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
চট্রগ্রাম থেকে সিলেট
চট্রগ্রাম থেকে গ্রীনলাইন, এনা, সৌদিয়া ও লন্ডন এক্সপ্রেস সহ অন্যান্য পরিবহনে বেশকিছু বাস সিলেট যায়। এসি বাস ভাড়া ১২০০-১৬০০ টাকা ও নন-এসি বাসের ভাড়া ৮০০ থেকে ৯০০ টাকা। চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকেটের মূল্য ৪৫০ থেকে ১,৫৯১ টাকা। ট্রেনে যেতে সময় লাগবে ৮ ঘন্টা। এছাড়া চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা হয়ে সিলেট যাবার সুযোগ রয়েছে।
সিলেট থেকে জাফলং
সিলেট থেকে জাফলং এর দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা থেকে ২ ঘন্টা। বাস, সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারবেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া জনপ্রতি ১১০ টাকা, গেইটলক বিরতীহীন বাস ভাড়া ১৫০ টাকা ও এসি বাসের ভাড়া লাগবে ১৯০ টাকা। আপনার সুবিধামত চাইলে সিলেট শহরের সোবহানীঘাট থেকেও বাসে উঠতে পারবেন। বাস ছাড়াও জাফলং যাওয়ার লোকাল লেগুনা সার্ভিস রয়েছে।
রিজার্ভ গাড়িতে যেতে চাইলে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশুপার্কের সামনে থেকে। এছাড়াও সিলেটের প্রায় সব জায়গা থেকেই রিজার্ভ যাওয়ার গাড়ি পাবেন। সিএনজিতে সর্বোচ্চ ৫ জন, লেগুনাতে ১০ জন এবং মাইক্রোবাসের আসন অনুযায়ী বসে যেতে পারবেন।
জাফলং যাওয়া-আসা সহ সারাদিনের জন্যে সিএনজি ভাড়া লাগবে ১২০০ থেকে ১৫০০ টাকা, লেগুনা ২০০০-২৫০০ টাকা এবং মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া লাগবে ৩০০০ থেকে ৫০০০ টাকা। কয়েকজন একসাথে ঘুরতে গেলে গাড়ি রিজার্ভ করে নেওয়া ভাল হবে এবং যাওয়ার পথে অন্যান্য দর্শনীয় স্থান সহজে ঘুরে দেখতে পারবেন। গাড়ি ঠিক করার আগে কি কি দেখতে চান তা জানিয়ে দরদাম করে নিন।
আর পিকনিক কিংবা পরিবার নিয়ে বেড়াতে আসলে বাস বা প্রাইভেট কার নিয়ে সরাসরি জাফলং পর্যন্ত যেতে পারবেন। বর্তমানে জাফলং যাবার রোড বেশ ভালো। মামার বাজার না গিয়ে গুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্প হয়ে জাফলং জিরো পয়েন্ট যাওয়ার রাস্তাটি অধিক জনপ্রিয়।
কোথায় থাকবেন
সাধারণত জাফলং ভ্রমণকারী পর্যটকরা রাত্রিযাপনের জন্য সিলেট শহরেই ফিরে আসেন। তাছাড়া সিলেট থেকে অন্যান্য ভ্রমণস্থানে যাওয়া সুবিধাজনক। সিলেটের বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশকে ঘিরে অবস্থিত। দরগা গেট হতে আম্বরখানা, তালতলা, লামাবাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় ৫০০-১০০০ টাকা মানের অনেক হোটেল পাবেন।
ভালমানের আবাসিক হোটেলের মধ্যে আছে হোটেল হলি গেইট, হলি ইন, লা ভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল ইত্যাদি। এসব হোটেলে থাকতে খরচ হবে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। লাক্সারী হোটেল ও রিসোর্টের মধ্যে আছে নিরভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড, রোজ ভিউ হোটেল, নাজিমগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্যে খরচ হবে ৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত।
আর জাফলং যদি থাকতেই হয় তাহলে জিরো পয়েন্টের কাছে জাফলং গ্রিন রিসোর্ট অথবা মামার বাজার এলাকায় জাফলং ইন হোটেল ও হোটেল প্যারিস সহ আরো কিছু রেস্ট হাউজ আছে। এছাড়া জাফলংয়ের কাছে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ জৈন্তিয়া হিল রিসোর্টে যোগাযোগ করতে পারেন। আর সরকারী রেস্ট হাউজে থাকতে পূর্ব অনুমতির প্রয়োজন হবে। বিস্তারিত জানতে পড়ুন আমাদের জাফলং হোটেল ও রিসোর্ট গাইড।
কি খাবেন – কোথায় খাবেন
জাফলংয়ে অবস্থিত রেস্টুরেন্টের মধ্যে জাফলং ভিউ রেস্টুরেন্ট, সীমান্ত ভিউ রেস্টুরেন্ট এবং জাফলং পর্যটক রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। যে কোন সময় খাবার পাওয়া যায়। তবে একসাথে অনেকজন গ্রুপে গেলে আগেই খাবার অর্ডার করে রাখলে ভালো হবে।
সিলেট শহরে খেতে চাইলে জিন্দাবাজার এলাকায় অবস্থিত পানসী, পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দমত খাবার খেতে পারবেন। এই রেস্টুরেন্টগুলো অনেক রকম ভর্তা, খিচুড়ি এবং মাংসের পদের জন্য সবার কাছে সমাদৃত। সকালের নাস্তা করতে পারবেন জনপ্রতি ৫০-১০০ টাকায় এবং দুপুর বা রাতের খাবার খেতে খরচ হবে ১৫০-৩০০ টাকা।
জাফলং এর কাছাকাছি দর্শনীয় স্থান
লালাখাল
তামাবিল
জৈন্তাপুর
সংগ্রামপুঞ্জি ঝর্ণা / মায়াবী ঝর্ণা
সংগ্রামপুঞ্জি চা বাগান
ডিবির হাওর – শাপলা বিল
জাফলং ভ্রমণ টিপস
গ্রুপ করে গেলে খরচ কম হবে।
কিছু কিনতে বা খেতে চাইলে দরদাম করে নিন।
বাহারী রকম পন্য পাওয়া যায়, নকল ও ভেজাল পন্য কিনা তা নিশ্চিত হয়ে নিন।
যেহেতু জাফলং সীমান্তবর্তী এলাকা, তাই সীমান্ত এলাকার নির্দেশনা মেনে চলুন।
নৌকা বা গাড়ি ঠিক করার সময় দরদাম করুন।
পানিতে নামার সময় সতর্ক থাকুন, পাথর উত্তোলনের ফলে অনেক যায়গা বেশ গভীর।
স্থানীয়দের সাথে সুন্দর ব্যবহার করুন।
যে কোন প্রয়োজনে টুরিস্ট পুলিশের সাহায্য নিন। মোবাইলঃ ০১৩২০১৫৮৩৫০
এমন কিছু করা থেকে বিরত থাকুন যা প্রকৃতি ও পরিবেশের জন্যে ক্ষতিকর।
ফটো গ্যালারি
সুযোগ-সুবিধা
খাবার
নেই
থাকার ব্যবস্থা
নেই
পার্কিং
নেই
টয়লেট
নেই
গাইড
নেই
হুইলচেয়ার
নেই
অনুমতি
ফটোগ্রাফি
অনুমোদিত
ড্রোন
নিষিদ্ধ
ক্যাম্পিং
নিষিদ্ধ
ভ্রমণকারীদের মতামত
যারা এখানে ঘুরতে এসেছেন তাদের অভিজ্ঞতা
(4 রিভিউ)
লিখেছেন 23 অক্টোবর 2025
অফিস ট্যুরে দারুণ!
অফিসের সবাই মিলে গিয়েছিলাম। টিম বিল্ডিংয়ের জন্য চমৎকার জায়গা। গ্রুপ অ্যাক্টিভিটির সুবিধা আছে।
লিখেছেন 29 নভেম্বর 2025
জীবনের সেরা ভ্রমণ!
এমন সুন্দর জায়গা আগে দেখিনি। ফটোগ্রাফির জন্য স্বর্গ! প্রতিটি কোণ থেকে ছবি তোলার মতো। আবার আসব অবশ্যই।
লিখেছেন 13 জানুয়ারি 2026
অসাধারণ অভিজ্ঞতা!
এই জায়গাটি সত্যিই অপূর্ব সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেয়। পরিবার নিয়ে বেড়ানোর জন্য আদর্শ জায়গা। সবাইকে একবার হলেও ঘুরে আসার অনুরোধ করছি।
লিখেছেন 19 জানুয়ারি 2026
চমৎকার জায়গা
সামগ্রিকভাবে ভালো অভিজ্ঞতা। পরিবেশ সুন্দর, তবে কিছু অবকাঠামোগত উন্নয়ন দরকার। তারপরও ঘুরে আসার যোগ্য।
সতর্কতা রিপোর্ট
এই স্থান সম্পর্কে সতর্কতামূলক রিপোর্টসমূহ
রিপোর্ট লোড হচ্ছে...
আরও দেখুন
সব দেখুন
মাতামুহুরী নদী
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

বিরিশিরি
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

কালিনদীর কাঠের পুল
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

আগুন পাহাড়
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

আলী আমজদের ঘড়ি
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

আলভিনা গার্ডেন – কৃষি পর্যটন কেন্দ্র
এই স্থানটি সম্পর্কে আরও জানুন
