যশোর রোড
ঐতিহাসিক স্থান

যশোর রোড

যশোর, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

কালীগঞ্জের নলডাঙ্গার জমিদার কালী পোদ্দার ঐতিহাসিক যশোর রোড (Jessore Road) নির্মাণ করেন। বিভিন্ন ঐতিহাসিক সূত্রমতে, জমিদার কালী পোদ্দারের মা যশোদা দেবী সড়ক পথে গঙ্গাস্নানের ব্রত নেন। এমতাবস্থায় জমিদার তাঁর মায়ের ইচ্ছা পুরণের উদ্দেশ্যে যশোরের কালীগঞ্জ থেকে বর্তমান ভারতের কলকাতার গঙ্গা তীরের কালীঘাট পর্যন্ত সড়কপথ নির্মাণ করেন। কিন্তু রাস্তার নির্মাণ কাজ সমাপ্ত হলেও রাজমাতা যশোদা দেবী প্রখর রোদ ভ্রমণের অস্বীকৃতি জানান। পরবর্তীতে যশোদা দেবীর পরামর্শক্রমে সড়কের দুই পাশে রেন্ট্রি/কড়ই গাছ রোপণ করা হয়। রাজমাতা যশোদা দেবীর নামানুসারে রাস্তাটিকে যশোর রোড নামকরণ করা হয়। শতবর্ষী সেই সব গাছ আজো যশোর রোডের শোভা বর্ধন করে আসছে।

দ্রুত তথ্য

ঠিকানা

যশোর, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র