কাইকারটেক হাট
ঐতিহাসিক স্থান

কাইকারটেক হাট

নারায়ণগঞ্জ, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

শত বছর ধরে সপ্তাহের প্রতি রবিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় কাইকারটেক হাট (Kaikertek Hat) অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রাম বাংলার ঐতিহ্য লালনকারী এই হাটটি স্থানীয় মানুষের কাছে রবিবারের হাট নামেও পরিচিত। কাইকারটেক হাটের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। শত বছরের প্রাচীন নির্দশন এবং নদীর তীরের প্রাকৃতিক পরিবেশ কাইকারটেকের হাটে আগত ক্রেতা বিক্রেতা ছাড়াও বিভিন্ন ভ্রমণকারীদের সমানভাবে আকর্ষণ করে। নরসিংদী, মুন্সিগঞ্জ এবং কুমিল্লা সহ দূরদূরান্ত হতে আগ্রহী মানুষ ভিড় করে এই কাইকারটেক হাটে।

দ্রুত তথ্য

ঠিকানা

নারায়ণগঞ্জ, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র