কেল্লা শহীদ মাজার
ঐতিহাসিক স্থান

কেল্লা শহীদ মাজার

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুরে হজরত সৈয়দ আহম্মদ (রঃ) এর দরগাহ শরীফটি সারা বাংলাদেশে কেল্লা শহীদ মাজার (Kella Shahid Mazar) নামে সুপরিচিত। প্রচলিত আছে, তৎকালীন সময় খড়মপুর এলাকার জেলেরা তিতাস নদীতে মাছ ধরতে যেত। তেমনি একদিন নদীতে মাছ ধরার সময় জালে একটি খন্ডিত শির আটকা পড়ে। তখন চৈতন দাস ও তার সাথের অন্য জেলেরা ভয়ে ভয়ে শিরটি তুলতে চাইলে অলৌকিক ভাবে খন্ডিত শির কথা বলতে থাকে। মস্তকটি বলে উঠে একজন আস্তিক ও একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। তোমরা যতক্ষণ পর্যন্ত কলেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার শির স্পর্শ করবে না। এমন কথা শুনে হিন্দু জেলেরা কলেমা পাঠ করে মুসলমান হয়ে যায়। আর খন্ডিত শিরের নির্দেশনা অনুযায়ী খড়মপুর কবরস্থানে দাফন করা হয়। সেইসব ধর্মান্তরিত জেলেরাই কেল্লা শহীদ মাজারের আদিম বংশধর।

দ্রুত তথ্য

ঠিকানা

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র