খালিশপুর নীলকুঠি ভবন
ঐতিহাসিক স্থান

খালিশপুর নীলকুঠি ভবন

ঝিনাইদহ, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত খালিশপুর নীলকুঠি ভবন একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ভারত উপমহাদেশে নীল চাষের শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালিশপুরে ১৪ একর জায়গার উপর একটি দ্বিতল নীলকুঠি ভবন নির্মাণ করে। ১৮১০ থেকে ১৮৫৮ সাল পর্যন্ত এই নীলকুঠিটি নীল চাষীদের অত্যাচারের জন্য ব্যবহৃত হত। নীলচাষীদের উপর ইংরেজদের অত্যাচারে বিক্ষুব্ধ কৃষকরা ১৮৬০ সালে উপমহাদেশে নীল বিদ্রোহের সূচনা করে। তবে অন্যান্য নীলকুঠিগুলো ইংরেজরা বিক্রি করে দিলেও খালিশপুরের নীলকুঠি ভবন কৃষকদের বিদ্রোহের কারণে বিক্রি করতে পারেনি। ইংরেজদের ফেলে যাওয়া এই নীলকুঠি পরবর্তীতে জমিদাররা কাচারি ঘর হিসেবে ব্যবহার করেন।

দ্রুত তথ্য

ঠিকানা

ঝিনাইদহ, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র