কির্সতং পাহাড়
পাহাড়

কির্সতং পাহাড়

বান্দরবান, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

প্রকৃতির এক অপার বিস্ময় আর রোমাঞ্চের নাম বান্দরবান । কির্সতং (Kristong) পাহাড় বান্দরবানের আলীকদম উপজেলায় চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা প্রায় ২,৯০০ ফুট। ‘কির্সতং’ শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। ‘কির্স’ মানে একটি বিলুপ্তপ্রায় পাখি এবং ‘তং’ মানে পাহাড়। একসময় এই পাহাড়ের চূড়ায় এই বিরল পাখিগুলো দেখা যেত বলে এর এমন নামকরণ করা হয়েছে। এছারাও এই পাহাড় একসময় ধনেশ পাখির আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। ঘন অরণ্যে ঘেরা এই পাহাড়ে এখনও অনেক দুর্লভ পশুপাখির দেখা মেলে। ঘন জঙ্গল, শতবর্ষী বিশাল সব গাছ আর বন্যপরিবেশ কির্সতংকে অন্য সব পাহাড় থেকে আলাদা করেছে। এখানে পৌঁছানোর পথ যেমন দুর্গম, তেমনই রোমাঞ্চকর।

দ্রুত তথ্য

ঠিকানা

বান্দরবান, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র