মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় প্রায় ৩০ বিঘা জায়গাজুড়ে মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট (Meghna Village Holiday Resort) গড়ে তোলা হয়েছে। প্রবেশ ফটকের শুরুতেই রয়েছে বেশ কয়েকটি প্রাণীর ভাস্কর্য। তারপর প্রবেশ পথ পেরিয়ে ভেতরে ঢুকলেই শান্ত সুন্দর পরিবেশের মুগ্ধতা। মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টের কুটিরগুলোকে নেপালি ঢঙে তৈরী করা হয়েছে। যারা কর্মব্যস্ততায় গ্রামের সৌরভ মিস করেন তারা ঢাকার কাছে বিনোদন কিংবা অবকাশ যাপনের জন্য মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট-এ আসতে পারেন।
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে আগত অতিথিদের জন্য রয়েছে ১০টি এসি/ নন এসি কটেজ, চিকিত্সা সেবা, লন্ড্রি, সুভ্যেনির শপ, নিজস্ব পরিবহণ ব্যবস্থা, বাংলা ও চাইনিজ খাবার, বার বি কিউ, পিকনিক আয়োজন এবং মাছ ধরার ব্যবস্থা। আর খেলাধুলার জন্য রয়েছে দুইটি বিশাল খেলার মাঠ।
রিসোর্টের মিনি চিড়িয়াখানায় আছে বানর, চিত্রা হরিণ, কালিম পাখি, খরগোশ, লজ্জাবতী হনুমান, কোয়েল পাখি, কুমিরসহ বিভিন্ন প্রাণী। এছাড়া রিসোর্টে বিভিন্ন বিনোদন রাইডের মধ্যে আছে পেন্ডুলাম পাইরেট শিপ, মেরিগো রাউন্ড, প্যাডেল বোট, ব্যাটারী কার, নাগরদোলা, সাইকেল চালনা এবং মিকি মাউস বাইক। তবে এই রাইডগুলো উপভোগ করতে ১০ টাকা থেকে ৩০ টাকা হারে ফি প্রদান করতে হয়। আর ২০ আসনের ৩ডি সিনেপ্লেক্সে ঢুকতে খরচ হবে জনপ্রতি ৩০ টাকা।
রিসোর্টের রুম ভাড়া
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের প্যাকেজ চালু থাকে। তাই বর্তমান প্যাকেজ সম্পর্কে জানতে রিসোর্টের ওয়েবসাইট চেক করুন অথবা অফিসিয়াল মোবাইল নাম্বারেও কল করতে পারে। চলুন জেনে নেই রিসোর্টের বর্তমান রুম ভাড়ার বিস্তারিত।
ডে-লং স্টে প্যাকেজ ৪,৫০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা পর্যন্ত সাথে রয়েছে কমপ্লিমেনটারি লান্চ এবং সুইমিং ফ্রি। রুমের চেক-ইন টাইম সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
নাইট-লং স্টে প্যাকেজ ৪,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত সাথে রয়েছে কমপ্লিমেনটারি ডিনার, ব্রেকফাস্ট এবং সুইমিং ফ্রি। রুমের চেক-ইন টাইম সন্ধ্যা ৬ টা থেকে পরদিন সকাল ৯ টা পর্যন্ত।
২৪ ঘন্টা স্টে প্যাকেজ ৫,৫০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত সাথে রয়েছে কমপ্লিমেনটারি লান্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং সুইমিং ফ্রি। রুমের চেক-ইন টাইম যেকোন সময় থেকে পরদিন ঠিক একই সময়ে চেক-আউট। (সকল ভাড়া পরিবর্তনশীল, কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যেকোন সময় কম বেশি হতে পারে।)
টিকেট মূল্য ও যোগাযোগ
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে প্রাপ্ত বয়স্কদের জন্যে প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা এবং শিশু-কিশোরদের প্রবেশ মূল্য ২০ টাকা। সুইমিং পুলে ২ ঘন্টা সাতার কাটার জন্য এন্ট্রি ফি জনপ্রতি ২৫০ টাকা। মেহলিস ডাইনিং রেস্তোরায় বাংলাদেশী কুজিনে লাঞ্চ প্যাকেজের মূল্য জনপ্রতি ৩৫০ টাকা। এছাড়া রিসোর্ট এন্ট্রি, পুল এন্ট্রি, আনলিমিটেড সুইমিং এবং বাংলাদেশী কুজিন লাঞ্চের প্যাকেজ মুল্য জনপ্রতি ৫৯৯ টাকা।
প্রবেশ সময় : সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
যোগাযোগ মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট, N1, বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সীগন্জ, ঢাকা। মোবাইলঃ 01718471961, 01326841035 Facebook Page
কিভাবে যাবেন
ঢাকার যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রিজ, সোনারগাঁ হয়ে মেঘনা ব্রিজের ওপারে বালুকান্দি বাসস্ট্যান্ড থেকে বা-দিকের রাস্তা ধরে ১ কিলোমিটার এগিয়ে গেলেই মেঘনা ভিলেজ রিসোর্ট-এর প্রবেশ দ্বার দেখতে পাবেন। চাইলে রিসোর্টের গাড়িতে করেও যেতে পারবেন। তবে সেজন্য ১,৫০০+ টাকা খরচ করতে হবে।