মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে গড়ে তোলা হয়েছে নাহার গার্ডেন পিকনিক স্পট (Nahar Garden Picnic Spot)। ধলেশ্বরী নদীর কোল ঘেষে কোলাহল মুক্ত শান্ত গ্রামীন পরিবেশে সবুজের সমারোহ কিছুটা সময় কাটাতে নাহার গার্ডেন পিকনিক স্পট একটি আদর্শ জায়গা।
নাহার গার্ডেনে রয়েছে প্রায় তিন হাজার পাখি বিভিন্ন রকম পাখির আবাস। এদের মধ্যে উল্লেখযোগ্য ২০ প্রজাতির টিয়া, ১৫ প্রজাতির ঘুঘু, বাজরাঙ্গা, লাভ বার্ড, ফিনস, ককেটেল, গেরে প্যারেট, মেকাউ ইত্যাদি। এছাড়াও আরো আছে বানর, উট, হরিণ, ইমু পাখি ও ময়ূর। আর শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি শিশু পার্ক।
পিকনিক ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য নাহার গার্ডেনে টাইটানিক ভিলা, বুকেন ভিলা, পালকি কটেজ, ভি.আই.পি.বাংলা, ফোয়ারা কটেজ, গার্ডেন কটেজ এবং পার্ক কটেজ নামের ৭ টি আলাদা পিকনিক স্পট আছে। পিকনিকে আগত অতিথিদের সংখ্যা এবং সিজনের ভিত্তিতে নাহার গার্ডেন পিকনিক স্পট ভাড়া নিতে ৬,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা খরচ হয়।
নাহার গার্ডেন পিকনিক স্পটে পিকনিক ছাড়াও বিনোদনের উদ্দেশ্যে টিকেট কেটে যেকেউ প্রবেশ করতে পারে। প্রবেশ টিকেটের মূল্য ৫০ টাকা। দর্শনার্থীদের জন্য নামাজ ও ক্যান্টিনের সুব্যবস্থা রয়েছে। নাহার গার্ডেন পিকনিক স্পটের রেস্ট রুম ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না। রেস্ট রুমের পাশেই রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক টয়লেট। নাহার গার্ডেনে কার পার্কিং এর জন্যে আলাদা অর্থ প্রদান করতে হয়। প্রাইভেট কার বা মাইক্রোবাসের জন্য পার্কিং চার্জ ৫০ টাকা এবং বাসের পার্কিং চার্জ ৯০ টাকা।
নাহার গার্ডেন পিকনিক স্পটের খরচ:
বুকিং দিতে করণীয়:
বুকিং মানি ৫০% অগ্রিম প্রদান করতে হয়।
বুকিংয়ের চেয়ে বেশি লোকের জন্য জনপ্রতি ১৫০ টাকা হিসেবে দিতে হবে।
পিকনিকের তারিখ হইতে ৮ দিন আগে চাইলেও আপনার বুকিংকৃত নির্দিষ্ট দিন ছাড়া কোন প্রকার তারিখ পরিবর্তন বা বাতিল করা যাবে না।
পিকনিকের তারিখ হইতে ১৬ দিন পূর্বে স্পট খালি থাকা সাপেক্ষ্যে পিকনিকের তারিখ পরিবর্তন করা যাবে।
পিকনিকের তারিখ হইতে ৩০ দিন পূর্বে যেকোন পিকনিকের তারিখ পরিবর্তন বা বাতিল করা যাবে।
গাড়ী, মোটর সাইকেল নিজ দায়িত্বে রাখুন, হারানো গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
পিকনিকে যাওয়ার আগেই সম্পূর্ণ টাকা পরিশোধ করে গেট পাশ নিতে হবে।
যোগাযোগ মোবাইল: 01750-195100, 01750-195105, 01739633298 ফেইসবুক: www.facebook.com/NaharGarden/
আশপাশের দর্শনীয় স্থান : নাহার গার্ডেন পিকনিক স্পট থেকে বালিয়াটি জমিদার বাড়ীর দুরত্ব ১০ কি.মি. এবং সাভার স্মৃতিসৌধ মাত্র ২৭ কি.মি।
কিভাবে যাবেন
ঢাকার গাবতলি থেকে মানিকগঞ্জ রোডে (কামতা-গোলড়া) বাসস্ট্যান্ডে নেমে সিএনজি দিয়ে ২ কিলোমিটার দূরে নাহার গার্ডেন যেতে পারবেন। গাবতলি থেকে বাস ভাড়া ৮০ টাকা। কামতা – গোলড়া বাসস্ট্যান্ডে থেকে ২০ টাকা সিএনজি ভাড়া।
কোথায় থাকবেন
নাহার গার্ডেন পিকনিক স্পটে থাকার কোন ব্যবস্থা নেই তবে পিকনিক স্পট বুকিং দিলে শুধুমাত্র আয়োজকদের রাতে থাকার সু-ব্যবস্থা রয়েছে।