নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেক
পার্ক ও উদ্যান

নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেক

বান্দরবান, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

পাহাড়ি বৈচিত্র্যের শহর বান্দরবান জেলার সর্বত্র রয়েছে সৌন্দর্যের ছোঁয়া। নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন লেক (Naikhongchhari Lake) এমনই এক সুন্দরতম স্থান। ১৯৯১ সালে বান্দরবান জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ৬ একর জায়গা জুড়ে নাইক্ষ্যংছড়ির উপজেলার প্রাণকেন্দ্রে এই উপবন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়। চারদিক সবুজ অরণ্যে ঘেরা নাইক্ষ্যংছড়ি উপবনে সুউচ্চ পর্বতশৃঙ্গের ঢালে সৃষ্ট দুইটি প্রাকৃতিক হ্রদের সৌন্দর্য সহজেই সকলের নজর কাড়ে। সারি সারি সবুজ গাছ, লেকের মাঝে অবস্থিত ঝুলন্ত ব্রিজ, বনের মাঝে গড়ে তোলা আকাশ বাড়ি, ছোট ছোট বিশ্রাম ঘর, ওয়াচ টাওয়ার এবং পাহারী সাজে মাচাং ঘর। উঁচুনিচু পাহাড়ি পিচঢালা পথ এই পর্যটন লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

দ্রুত তথ্য

ঠিকানা

বান্দরবান, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র