নিজাম হাসিনা মসজিদ
ঐতিহাসিক স্থান

নিজাম হাসিনা মসজিদ

ভোলা, বরিশাল
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় নির্মাণ করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ অত্যাধুনিক মসজিদ নিজাম হাসিনা মসজিদ (Nizam Hasina Mosque)। ভোলা শহরের উকিল পাড়া নামক স্থানে প্রায় দেড় একর জমির উপর দ্বিতল এই মসজিদটি স্থাপন করেছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন। দৃষ্টিনন্দন কারুকাজ সম্বলিত অপূর্ব এই নিজাম হাসিনা মসজিদ নির্মাণে বিভিন্ন রঙয়ের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। নিজাম হাসিনা মসজিদে রয়েছে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুখানা এবং নামাজের আদায়ের স্থান। এই মসজিদে প্রায় দুই হাজার মুসল্লির একত্রে নামায আদায়ের সুযোগ রয়েছে। ২০১০ সালের জুন মাসে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয় এবং ২০১৬ সালে ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার নিজাম হাসিনা মসজিদটি নিয়মিত নামায আদায়ের উদ্দেশ্যে উদ্বোধন করা হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

ভোলা, বরিশাল

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র