নবরত্ন মন্দির
ঐতিহাসিক স্থান

নবরত্ন মন্দির

সিরাজগঞ্জ, রাজশাহী
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

নবরত্ন মন্দির (Noborotno Mondir) সিরাজগঞ্জের হাটিকুমরুল গ্রামে অবস্থিত একটি মধ্যযুগীয় প্রত্নতত্ত্ব নিদর্শন। ১৬৬৪ সালে নায়েবে দেওয়ান রামানাথ ভাদুরী দিনাজপুরের কান্তজীর মন্দির এর অনুকরণে নবরত্ন মন্দিরটি নির্মাণ করেন। নবরত্ন মন্দিরের কাছে কারুকার্যময় একটি শিব মন্দির ও একটি পূজা অর্চনার চন্ডি মন্দির রয়েছে। পোড়ামাটির নকশায় লতাপাতা, ফলমূল এবং দেবদেবীর চিত্র খচিত মন্দিরের ৯ টি চূড়ার জন্য নবরত্ন মন্দির হিসাবে পরিচিতি পায়। বর্গাকার ১৫.৪ মিটার আয়তনের মন্দিরের চারদিকে রয়েছে ইটসুরকির গাঁথুনির দেয়াল। মধ্যযুগীয় শিল্পকর্মে পরিপূর্ণ মন্দিরের পূর্ব দিকে প্রবেশ পথ রয়েছে, আর কুঠুরির উত্তর দিকে আছে সিঁড়ি। নবরত্ন মন্দিরের কেন্দ্রীয় উপাসনা কক্ষের উপরে চারিদিকে বারান্দা দেয়া আরও একটি কক্ষ আছে। এছাড়া নবরত্ন মন্দিরের পাশে অবস্থিত পুকুরকে ঘিরে নানান গল্পকথা প্রচলিত রয়েছে।

দ্রুত তথ্য

ঠিকানা

সিরাজগঞ্জ, রাজশাহী

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র