রাজধানী ঢাকার কাছে একটি বিকেল কাটানোর জন্য নকশীপল্লী (Nokshi Polli) রেস্টুরেন্ট ভিন্ন এক অভিজ্ঞতা এনে দিতে পারে। নান্দ্যনিক উপস্থাপনায় তৈরী নকশিপল্লী রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া ছাড়াও চারপাশে চমৎকার পরিবেশের আবেশে আড্ডায় কেটে যাবে ঘন্টার পর ঘন্টা।
পুকুরের উপর নির্মিত কাঠের রাস্তা, ছনের ঘর, টানা বারান্দা এবং বসার জায়গাগুলো যেন একটি সাজানো গোছানো গ্রামের প্রতিচ্ছবি। জন্মদিন, পার্টি এবং ফটোশ্যুটের জন্য নকশিপল্লী এক অসাধারণ স্থান। শরৎকালে নকশীপল্লীতে যাওয়ার রাস্তার দুপাশে কাশফুলের মেলা বসে। এছাড়া নিরিবিলি ছায়া ঘেরা নকশিপল্লীতে ঘোড়ার গাড়ি ও নৌকায় চড়ার ব্যবস্থা রয়েছে।
যোগাযোগ পূর্বাচল, সেক্টর -০১, রোড-৪০২, প্লট -০৬, গুদারা ঘাট মোবাইল: 01821-888995 , 01670-055507
কিভাবে যাবেন
ঢাকার যেকোন জায়গা থেকে ব্যক্তিগত গাড়িতে ৩০০ ফুট চলে আসুন। সেখান থেকে পূর্বাচল যাওয়ার রাস্তা ধরে বোয়ালিয়া ও বালু ব্রিজ পেরিয়ে ডান দিকে মোড় নিয়ে ভোলানাথপুর কবরস্থানের রাস্তায় কিছুটা ভিতরের দিকে গেলেই নকশীপল্লী পৌঁছে যাবেন। এছাড়া ৩০০ ফুট হতে বালু ব্রিজ যাওয়ার অটো পাওয়া যায়। বালু ব্রিজ থেকে ভিতরে মিনিট দশেক হাটলেই নকশীপল্লী দেখতে পাবেন। আর রাস্তা চিনতে অসুবিধা হলে বালু ব্রিজের কাছে যে কাউকে জিজ্ঞাস করলে নকশিপল্লীর রাস্তা দেখিয়ে দেবে।