পাগলা বড় জামে মসজিদ
ঐতিহাসিক স্থান

পাগলা বড় জামে মসজিদ

সুনামগঞ্জ, সিলেট
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার নামক স্থানে মহাসিং নদীর তীরে শতবর্ষ পুরনো স্থাপত্য নিদর্শন পাগলা বড় জামে মসজিদ (Pagla Jame Masjid) অবস্থিত। স্থানীয়ভাবে এটি রায়পুর বড় জামে মসজিদ নামে পরিচিত। ১৯৩১ সালে স্থানীয় ব্যবসায়ী ইয়াসীন মির্জা ভারত থেকে দক্ষ স্থপতি মুমিন আস্তাগারের মধ্যমে পাগলা বড় জামে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। ১৩৩১ বঙ্গাব্দের ৫ই আশ্বিন শুক্রবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। টানা দশ বছর কাজ চলার পর মসজিদটি বর্তমান রুপ লাভ করে। দ্বিতল এই মসজিদের মসজিদের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। মসজিদের ছাদের ২৫ ফুট উচ্চতার ৩টি গম্বুজ ও ৬টি সুউচ্চ মিনার রয়েছে।

দ্রুত তথ্য

ঠিকানা

সুনামগঞ্জ, সিলেট

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র