প্রতাপপুর জমিদার বাড়ি
প্রত্নতাত্ত্বিক স্থান

প্রতাপপুর জমিদার বাড়ি

ফেনী, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

প্রতাপপুর জমিদার বাড়ি (Pratappur Zamindar Bari) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। তৎকালীন সময়ে অত্র অঞ্চলে প্রতাপপুর জমিদারদের অবস্থান ছিল সবার শীর্ষে। বিভিন্ন সূত্র হতে জানা যায়, ১৮৫০ মতান্তরে ১৮৬০ সালে জমিদার রাজকৃঞ্চ সাহা ৮০০ শতক জমির উপর দৃষ্টিনন্দন জমিদার বাড়ি নির্মাণ করেন। জমিদার রাজকৃঞ্চ সাহার পাঁচ সন্তান থাকতেন পাঁচটি দ্বিতল ভবনে। এই জমিদার বাড়িতে রয়েছে মোট ১৩টি মাছ চাষেড় পুকুর, আর বাড়ির বউদের জন্য ৫টি পুকুরে আছে শানবাঁধানো ঘাট। সেই সময়ে আশেপাশের অঞ্চলের জমিদাররা সফরবিরতিতে প্রতাপপুর জমিদার বাড়িতে অবস্থান করতেন। আর এই বাড়ি থেকেই অত্র এলাকার শাসনকার্য পরিচালনা করা হত।

দ্রুত তথ্য

ঠিকানা

ফেনী, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র