পুঠিয়া রাজবাড়ী
ঐতিহাসিক স্থান

পুঠিয়া রাজবাড়ী

রাজশাহী, রাজশাহী
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

পুঠিয়া রাজবাড়ী (Puthia Rajbari) বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত নজরকাড়া ইন্দো-ইউরোপীয় স্থাপত্যের একটি অনন্য ঐতিহাসিক নিদর্শন। রাজশাহী বিভাগীয় শহর হতে মাত্র ৩০ কিলোমিটার এবং রাজশাহী-নাটোর মহাসড়ক থেকে মাত্র ১ কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ীর অবস্থান। বহুকক্ষ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন দ্বিতল পুঠিয়া রাজবাড়ীতে প্রবেশের জন্য উত্তর দিকে একটি বিশাল ও রাজকীয় সিংহ দরজা রয়েছে। তৎকালীন লস্করপুর পরগনার জমিদার বা রাজারা এখান থেকে তাদের রাজকার্য ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। উনবিংশ শতাব্দীতে নির্মিত পুঠিয়া রাজবাড়িটি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে, যা একসময় লস্করপুর ডিগ্রী কলেজ হিসেবেও সাময়িকভাবে ব্যবহৃত হয়েছে।

দ্রুত তথ্য

ঠিকানা

রাজশাহী, রাজশাহী

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র