রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি
প্রত্নতাত্ত্বিক স্থান

রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি

মুন্সীগঞ্জ, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখের নগর গ্রামে প্রায় দুইশত বছরের পুরনো রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি (Rai Bahadur Srinath Palace) অবস্থিত। ইছামতি নদীর কুল ঘেঁষা শেখেরনগর রায়বাহাদুর ইনস্টিটিউশনে কাছে ছায়া সুনিবির গ্রামে কালের সাক্ষী হয়ে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়িটি যেন ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন অজানা কথা জানান দিয়ে যাচ্ছে। বর্গাকৃতির নকশার রায়ের বাড়ির দ্বিতল দালান ঘরের দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২০ ফুট। দ্বিতল ভবনের উত্তর, পশ্চিম ও দক্ষিণ পাশে ২০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একতলা বিশিষ্ট আরও ৩টি ভবন রয়েছে। রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে আছে দুইটি শানবাধানো ঘাটের পুকুর।

দ্রুত তথ্য

ঠিকানা

মুন্সীগঞ্জ, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র