রাজা রামমোহন রায়ের বাড়ি
ঐতিহাসিক স্থান

রাজা রামমোহন রায়ের বাড়ি

মাদারীপুর, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়ায় রাজা রামমোহন রায়ের বাড়ি হিসেবে পরিচিত ঐতিহাসিক খালিয়া জমিদার বাড়ির (Khalia Zamidar Bari) অবস্থান। প্রায় ৪০০ বছরের পুরনো এই বাড়িটি উজানির জমিদার থেকে পাওয়া একটি জমিদার বাড়ি। ১৭০০ শতকের দিকে নির্মিত রাজা রামমোহন রায়ের খালিয়া জমিদারী পাওয়া নিয়ে একটি লোক-কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে, রাজা রামমোহন রায়ের মা-বাবা উজানির জমিদার বাড়িতে দাসদাসী হিসেবে কাজ করতো। কাজে যাওয়ার সময় তারা ছোট্ট রাজা রামমোহন রায়কে বাড়ির আঙ্গিনায় রেখে যেত এবং বাড়ির আঙিনায় থাকা ফনিমনসা গাছ রামমোহনকে রোদ-বৃষ্টি থেকে রক্ষা করতো। এই বিষয়টি উজানির জমিদার দেখে ফেলেন এবং রামমোহন রায়ের শরীরে একটি রাজতিলক লক্ষ্য করেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে উজানির জমিদার তার সাতটি জমিদারী থেকে একটি রাজারাম মোহন রায়কে দান করেন এবং তার পিতামাতাকে দাসদাসী থেকে মুক্ত করেন। এখান থেকেই জমিদার হিসেবে রাজা রামমোহন রায়ের গোড়াপত্তন হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

মাদারীপুর, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র