রাজা টংকনাথের রাজবাড়ি
ঐতিহাসিক স্থান

রাজা টংকনাথের রাজবাড়ি

ঠাকুরগাঁও, রংপুর
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কুলিক নদীর তীরে রাজা টংকনাথের রাজবাড়ি অবস্থিত। ঠাকুরগাঁও সদর হতে রাজা টংকনাথের রাজবাড়িটি (Raja Tonkonath’s Palace) ৪০ কিলোমিটার এবং রাণীশংকৈল উপজেলা হতে ১.৩ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে, রাজা টংকনাথের পিতা বুদ্ধিনাথ চৌধুরী ছিলেন মৈথিলি ব্রাহ্মণ। তিনি কাতিহারে ঘোষ বা গোয়ালা বংশীয় জমিদারের শ্যামরাইয়ের মন্দিরের সেবায়েতে নিযুক্ত ছিলেন। নিঃসন্তান গোয়ালা জমিদার কাশীবাসে যাওয়ার আগে তাম্রপাতে দলিল করে জমিদারি সেবায়েতের তত্ত্বাবধানে রেখে যান। জমিদার আর ফিরে না আসায় দলিল মোতাবেক বুদ্ধিনাথ চৌধুরী জমিদারি লাভ করেন। ঊনবিংশ শতাব্দীতে প্রায় ১০ একর জমির উপর বুদ্ধিনাথ চৌধুরী জমিদার বাড়ির নির্মাণ কাজ শুরু করলেও রাজা টংকনাথের হাতে নির্মাণ কাজ শেষ হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

ঠাকুরগাঁও, রংপুর

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা