রেমাক্রি জলপ্রপাত
জলপ্রপাত

রেমাক্রি জলপ্রপাত

বান্দরবান, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

রেমাক্রি জলপ্রপাত (Remakri Waterfall) বান্দরবান জেলা সদর থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে থানচি উপজেলার একদম দক্ষিণে রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। রেমাক্রি পাড়ার মুখেই দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক জল্প্রপাত হল রেমাক্রি। রেমাক্রি যাওয়ার পথ দুর্গম হওয়ায় এখানে একসময় পর্যটকের আনাগোনা কম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই জল্প্রপাত এর সৌন্দর্য দেখতে অনেক পর্যটক দূর দূরান্ত থেকে আসছেন। পানির পরিমানের দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম জল্প্রপাত। রেমাক্রি জলপ্রপাত এর অবস্থান অনেক দুর্গম জায়গায়, এখানে যেতে হলে পাহাড় ও নদী পথ পার যেতে হয়, যা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের মধ্যে জনপ্রিয়।

দ্রুত তথ্য

ঠিকানা

বান্দরবান, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র